শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের      ● ফরিদপুরে এক ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, মা-ছেলেসহ নিহত পাঁচ      
দেশজুড়ে
বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী
নিজস্ব প্রতিবেদক, ঠাকুরগাঁও
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৪:১৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ও চিলারং এ দুই ইউনিয়নের মাঝে অবস্থিত শুক নদী। আর এ নদীর বুড়ির বাঁধে মাছ শিকার উৎসবে মেতেছে ঠাকুরগাঁওবাসী। শীতের শুরুতে বুড়ির বাঁধের মাছ শিকার উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্য । এভাবেই বছরের পর বছর ধরে শীত শুরুর এ সময়টায় পালিত হয়ে আসছে বুড়ির বাঁধ এলাকায় মাছ শিকারের মিলনমেলা।  

শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বুড়ির বাঁধের পাচটি গেট খুলে দেওয়া হয়। পরে পানি কমলে শনিবার ভোর থেকে মাছ ধরতে নামে আশে পাশের কয়েক গ্রামের জেলেসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ। তবে এবারে মাছ ধরতে এসে হতাশ তারা। অন্যান্য বারের তুলনায় এবারে মাছ কম উঠছে বলে এমনটা হয়েছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাছ ধরার জন্য গ্রাম ও শহরের হাজারো মানুষ আকচা ও চিলারং এলাকার এ বুড়ির বাঁধে অবস্থান নিয়েছে মাছ শিকারের জন্য। নারী-পুরুষ ও শিশুসহ বৃদ্ধরাও রয়েছেন এ দলে। সবাই জাল, পলো, খোচা ও লাফিজাল নিয়ে নেমে পড়েছেন। এছাড়া যাদের মাছ ধরার সরঞ্জাম নেই তারাও হাত দিয়ে মাছ ধরতে নেমেছেন কাঁদা পানিতেই। এ ছাড়াও মাছ শিকারিরা ফিকা জাল, লাফি জাল, কারেন্ট জাল, রিং জাল, চটকা জালসহ বিভিন্ন মাছ ধরার সরঞ্জাম নিয়ে বুড়ির বাঁধে আসেন মাছ শিকার করার জন্য।  

পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের তথ্যমতে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতায় ১৯৫১-৫২ সালের দিকে শুষ্ক মৌসুমে এ অঞ্চলের কৃষি জমির সেচ সুবিধার জন্য ঠাকুরগাঁও সদর উপজেলার আচকা ও চিলারং উইনিয়নের মাঝ দিয়ে বয়ে যাওয়া শুক নদীতে একটি জলকপাট নির্মাণ করা হয়। পরবর্তী যার নাম বুড়ির বাঁধ রাখা হয়। প্রতিবছর বর্ষা মৌসুমে এখানে পানি আটকে রাখা হয় ওই এলাকার উঁচু জমি চাষাবাদ করার জন্য। জলকপাটে আটকে থাকা সেই পানিতে প্রতিবছর মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন জাতের মাছের পোনা ছাড়া হয়। আর এ পোনাগুলোর দেখভাল করে আকচা ও চিলারং ইউনিয়ন পরিষদ (ইউপি)। আর শীতের শুরুতেই বাঁধের পানি ছেড়ে দেয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এভাবেই প্রতিবছর চলে বুড়ির বাঁধে মাছ ধরার উৎসব।

জেলা শহরের মিতুল হাসান বলেন, ‘প্রতিবারে আমি এখানে মাছ ধরতে আসি। বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক মানুষ আসেন মাছ ধরতে। সবাই মিলে একসঙ্গে মাছ ধরতে খুব ভালো লাগে। এটা আজকের দিনে একটা মেলায় পরিণত হয়। তবে এবার মাছ  তেমন একটা পাওয়া যাচ্ছে না। আগে অনেক মাছ পাওয়া গেলেও দেশীয় মাছের হাহাকার থেকেই যায়। এবার দেশী মাছ দেখা গেলেও ব্যবসায়ীদের পাতা রিং জালের কারণে আমরা সাধারণ মানুষ যারা মাছ ধরতে আসছি , তারা মাছ মোটামোটি কম পাচ্ছি।’

মাছ ধরতে আসা জেলেরা বলেন, জলকপাট কয়েকদিন খোলা থাকে। মাছ ধরাও চলে এ কয়েকদিন। তবে প্রথম দিনেই মাছ ধরার জন্য মানুষের ভিড় সবচেয়ে বেশি হয়। আর গত ২-৩ বছর থেকে মাছ খুব কম পাওয়া যাচ্ছে। রিং জাল, কারেন্ট জালের কারণে এখন দেশীয় মাছ নেই বললেই চলে।

মাছ ধরতে আসা স্থানীয় মোজাম্মেল হক বলেন, ‘আমি ভোরে মাছ ধরতে এসেছি। মূলত আনন্দ-উল্লাসের জন্য প্রতিবারে শখের বসে এখানে মাছ ধরতে আসি। ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত মাছ ধরেছি। পুটি, টেংরাসহ দুই কেজি মাছ পেয়েছি। এটাই বাসায় নিয়ে আনন্দ করে খাবো।’

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান বলেন, ‘১৯৫১-৫২ সালের দিকে বুড়ির বাঁধ সেচ প্রকল্পটি নির্মাণ করা হয়। বাঁধটির সামনে একটি মৎস অভয়াশ্রম রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে আটকে রাখা পানিতে জেলা মৎস্য অধিদপ্তর বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করে। আর শীতের শুরুতেই বাঁধের পানি ছেড়ে দেওয়ার পর মাছ ধরার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বুড়ির বাঁধ   মাছ   শিকার   উৎসব   ঠাকুরগাঁও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close