শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের      
দেশজুড়ে
মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ ও দেশের সমবায় সেক্টরে একমাত্র ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত সমবায় সমিতি বান্দরবানের ‘লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’- র ৩২তম বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা পরিষদ নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টায় লামা আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে কার্যক্রম শুরু হয়। সাধারণ সভায় সমিতির প্রায় ৪ হাজার নারী ও পুরুষ সদস্য অংশ নেয়।

মৌচাকের প্রতিষ্ঠাতা সিইও এম জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মাস্টার আব্দুর শুক্কুর। প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম আবদুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের প্রাক্তন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইয়াকুব আলী, কালব লিমিটেডের প্রাক্তন ডিরেক্টর মো. আবদুস ছাত্তার ভূঁইয়া, নুর মোহাম্মদ, শফিউল আলম, কালব লিমিটেডের প্রাক্তন ডিজিএম ও ইনোভা ইন্টারন্যাশনালের এমডি মো. ফিরোজ আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইয়াহিয়া সাবেক সভাপতি ও ইসলামী শরীয়াহ বোর্ডের সদস্যসচিব, মাও. মোহাম্মদ আজিজুল হক, সদস্য শরীয়াহ বোর্ড সাবেক সভাপতি ডা. মো. জাহাঙ্গীর আলম, মাস্টার হাবিবুর রহমান, সেক্রেটারী মৌচাক।

সাধারণ সভায় উপস্থিতিদের স্বাক্ষর গ্রহণ, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, অতিথিদের আসন গ্রহণ, ধর্মীয় গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্য, বিগত সাধারণ সভার কার্যবিবরণী অনুমোদন, ব্যবস্থাপনা পরিষদ, ঋণদান, পর্যবেক্ষণ ও আভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির প্রতিবেদন উপস্থাপন করেন সেক্রেটারী হাবিবুর রহমান। ২০২৫-২৬ অর্থ বছরের নিরীক্ষিত আয়-ব্যয় হিসাব অনুমোদন, লভ্যাংশ বন্টন প্রস্তাব অনুমোদন, ২০২৫-২০২৬ অর্থ বছরের সম্পূরক বাজেট, ২০২৬-২০২৭, ২০২৭-২০২৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন করা হয়।

মৌচাক সূত্রে জানা যায়, লামা মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. ১৯৯২ সালের ১ জুলাই প্রতিষ্ঠিত হয়। ১২ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে উক্ত প্রতিষ্ঠানের সাধারণ সদস্য সংখ্যা প্রায় ১৭ হাজার (সাধারণ ও শিশু সদস্য) নিয়ে। সমবায় সমিতির উজ্জ্বল আরেক দৃষ্টান্ত এ প্রতিষ্ঠানের বর্তমান মূলধন প্রায় ৭৪ কোটি টাকা চলমান।

সভায় মৌচাক এগ্রো সার্ভিস, মৌচাক পরিবহন ব্যবসায় বিনিয়োগসহ আরও একাধিক বিষয় অধিক গুরুত্ব পায়। সকল সদস্যদের মাঝে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়, ১৫০ জন ভাগ্যবান বিজয়ী পুরস্কার জিতে নেন। 

মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে মাস্টার হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ নুরুজ্জামান ও ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ এবং সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ ইব্রাহিম, মো. আব্দুর রহিম ও গোলাম সরোয়ার নির্বাচিত হয়েছে। এ কমিটি তিন বছর দায়িত্ব পালন করবে। নতুন কমিটিকে মৌচাক পুরাতন কমিটি ফুল দিয়ে বরণ করে নেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সিইও এম. জয়নাল আবেদীন জানান, টেকসই ক্রেডিট ইউনিয়ন এ স্বপ্ন নিয়ে সদস্যদের জীবনমান উন্নয়নের জন্য গুনগত সেবা নিশ্চিত করণ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে মৌচাক। মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর আজকের এ সফলতার অংশীদার সংস্থাটির সকল সাধারণ সদস্য, পরিচালনা কমিটি ও কর্মকর্তা কর্মচারীরা। আগামীতে আরও নতুন নতুন হাতে নিয়ে মৌচাক এগিয়ে যাবে এ আমাদের স্বপ্ন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মৌচাক কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড   বার্ষিক   সাধারণ   সভা   অনুষ্ঠিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close