শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের      
দেশজুড়ে
৫৬০ বোতল ফেনসিডিলসহ পিকআপ জব্দ, মাদক কারবারি গ্রেপ্তার
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনায় বিপুল পরিমাণ ফেয়ারডিল নিউ (ফেনসিডিল) পাচারকালে মো. ফারুক মিয়া (২৬) নামের কুখ্যাত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

শনিবার (২৪ অক্টোবর) রাতে নেত্রকোণা সদর উপজেলার দিগজান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। 

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও ৫৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২১ লাখ ৮১ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তার মাদক কারবারি মো. ফারুক মিয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া (নাটেরকোণা) গ্রামের জব্বার আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে ডিএনসির একটি রেইডিং টিম নেত্রকোণা সদর থানাধীন সিধলী-নেত্রকোণা পাকা রাস্তার দিগজান বাজারের একটি চা দোকানের সামনে অবস্থান নেয়। রাত আনুমানিক ১২টা ২০ মিনিট থেকে ১টা ৪০ মিনিটের মধ্যে সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে (ঢাকা মেট্রো-ন-১২-৩৯৯২) থামিয়ে তল্লাশি চালানো হয়।

তল্লাশিকালে পিকআপের ভেতর থেকে সিমেন্টের বস্তা ও প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় লুকিয়ে রাখা মোট ৯টি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো থেকে সর্বমোট ৫৬০ বোতল (৫৬ লিটার) ‘ফেয়ারডিল নিউ’ নামক ফেনসিডিল সিরাপ জব্দ করা হয়। এ সময় মাদক কারবারে ব্যবহৃত পিকআপ গাড়ি এবং একটি ওয়ালটন বাটন মোবাইল ফোনসহ ফারুক মিয়াকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খন্দকার নাজিম উদ্দিন বাদী হয়ে নেত্রকোণা সদর থানায় নিয়মিত মাদক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো. নাজমুল হক জানান, মাদকের বিরুদ্ধে তারা সর্বদা সোচ্চার এবং জিরো টলারেন্স নীতিতে অঙ্গীকারাবদ্ধ। মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এ ধরণের মাদকবিরোধী অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নেত্রকোনা   ফেনসিডিল   পিকআপ   জব্দ   মাদক   কারবারি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close