শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      ● স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদের      
দেশজুড়ে
নেত্রকোনায় বিজিবির অভিযানে ভারতীয় কয়লা ও রসুন জব্দ
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৫:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সীমান্তে চোরাচালান রোধে কঠোর অবস্থানের অংশ হিসেবে নেত্রকোনায় পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করেছে ৩১ বিজিবি ব্যাটালিয়ন। গত দুদিনে জেলার বিজয়পুর ও ভবানীপুর সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ২৬০ কেজি বাংলাদেশি রসুন এবং ৭৫৬০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মোট বাজার মূল্য (সিজার মূল্য) ১ লাখ ৮৭ হাজার ৬০০ টাকা।

নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল তৌহিদুল বারী পিএসসি এ অভিযানের তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১১টায় বিজয়পুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১১৪৯/৬-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘জংখল’ নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ২৬০ কেজি রসুন আটক করা হয়। জব্দকৃত এ রসুনের সিজার মূল্য ৩৬৪০০ টাকা।

এর ঠিক কয়েক ঘণ্টা পর শনিবার (২৪ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে ভবানীপুর বিওপির আরেকটি টহল দল দ্বিতীয় অভিযানটি চালায়। সীমান্ত পিলার ১১৫৩ এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোমেশ্বরী নদী এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৭৫৬০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। উদ্ধারকৃত কয়লার সিজার মূল্য ১ লাখ ৫১ হাজার ২০০ টাকা।

বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষায় এবং চোরাচালান বন্ধে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটককৃত কয়লা ও রসুন নেত্রকোণা কাস্টমস্ অফিসে জমা দেওয়ার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নেত্রকোনা   বিজিবি   অভিযান   ভারতীয়   কয়লা   রসুন   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close