শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
দোয়া মাহফিলে দুর্বৃত্তের হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর ডোমার উপজেলায় সীরাত ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে দুর্বৃত্তের হামলার অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি।

শনিবার (২৪অক্টোবর) বিকালে ডোমার প্রেস ক্লাবে মেলাপাঙ্গাঁ পশ্চিমপাড়া যুব সমাজ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

আয়োজক কমিটির সভাপতি মো. জাহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় মেলাপাঙ্গাঁ পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে ধর্মীয় মূল্যবোধ ,সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যে সীরাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় কতিপয় ব্যক্তি হামলা করে দোয়া মাহফিল অনুষ্ঠানটি পণ্ড করে দেয়। সে সময় মাহফিলের কয়েকজন অতিথিকে লাঞ্চিত করেন হামলাকারীরা। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

তিনি বলেন, ‘একটি ধর্মীয় মূল্যবোধের অনুষ্ঠানে হামলার প্রতিবাদ করছি এবং প্রশাসনের কাছে উক্ত ঘটনার বিচার দাবি করছি।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডোমার   দোয়া   মাহফিল   দুর্বৃত্ত   হামলা   প্রতিবাদ   সংবাদ   সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close