শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       ● এবার ৩৬ ঘণ্টা বন্ধ ডিজিটাল ভূমিসেবার সার্ভার      
দেশজুড়ে
পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, গ্রেপ্তার ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় নেওয়ার পথে পুলিশের ওপর হামলা, সিএনজি ভাঙচুর এবং পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার ৩ নম্বর সরিষা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের কাছে আরশাদুলের চায়ের দোকানের সামনে পাকা সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, রায়বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি মো. রিয়াজুল আলম শাহিনকে (৩০) গ্রেপ্তার করেন। পরে ভাড়াকৃত সিএনজিচালিত অটোরিকশায় করে তাকে থানায় নেওয়ার পথে একদল ব্যক্তি পুলিশের পথরোধ করে। এ সময় তারা গ্রেপ্তারে বাঁধা দেওয়ার পাশাপাশি পুলিশ সদস্যদের কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে এবং সিএনজিটি ভাঙচুর করে। একপর্যায়ে তারা পুলিশ হেফাজত থেকে গ্রেপ্তারকৃত আসামিকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ রোমনের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অভিযান চালান। এ সময় মো. ওয়াসীম মিয়া (২৬) ও মো. এমদাদুল হক (৪৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

আহত পুলিশ সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নেন। এ ঘটনায় ঈশ্বরগঞ্জ থানায় ২৪ অক্টোবর মামলা নং-৩১ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ১৮৬, ২২৪, ২২৫, ৩৩২, ৩৫৩, ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ওয়াসীম মিয়া উপজেলার সোহাগী ইউনিয়নের বৈরাটি গ্রামের মো. তারা মিয়ার ছেলে এবং এমদাদুল হক সরিষা ইউনিয়নের গাংপাড় এলাকার মৃত সাহেদ আলীর ছেলে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশের তথ্যমতে, মামলায় এজাহারনামীয় ২৭ জনসহ অন্তরঙ্গ ক্লাবের কয়েকজন সদস্য এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষকে আসামি করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘পুলিশ সদস্যদের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   পুলিশ   হামলা   আসামি   ছিনতাই   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close