শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কৃষি ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় নতুন মোড়, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:১২ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৭:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজার কৃষি ব্যাংক শাখা ডাকাতির চেষ্টার ঘটনায় নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া যুবক কাউসার আহম্মেদের ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. মাজহারুল ইসলাম ওরফে সাগরের নাম আসার পর তাকেও গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার সোহাগী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। 

জানা যায়, গ্রেপ্তার মাজহারুল ইসলাম ওরফে সাগর (২২) সরিষা ইউনিয়নের বৈরাটি গ্রামের বাসিন্দা। তার বাবা মৃত আবুল কাশেম এবং মা মিলন আক্তার।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর দিবাগত রাত সোয়া তিনটার দিকে সোহাগী বাজারে বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় লুটের চেষ্টা করা হয়। এ ঘটনায় কাউসার আহম্মেদ (২৪) নামের এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। তিনি সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের রতন মিয়ার ছেলে।

ব্যাংকের নিরাপত্তাকর্মীকে হাত-পা ও মুখ বেঁধে আটকে রেখে ভেতরের স্ট্রং রুমের দরজা ভাঙার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় নিরাপত্তাকর্মী বাঁধন খুলে চিৎকার করলে বাজারের নৈশপ্রহরী ও স্থানীয় লোকজন এগিয়ে এসে কাউসারকে আটক করেন।

এ ঘটনায় গত ২২ অক্টোবর ব্যাংকটির কর্মকর্তা নাজমুল হক বাদী হয়ে কাউসার আহম্মেদের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলা করেন। 

পুলিশ জানায়, কাউসারকে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি হাতুড়ি, একটি চাকু, একটি বাটাল, দুটি স্ক্রু-ড্রাইভার ও একটি হেক্সোব্লেড জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, ‘কৃষি ব্যাংকে চুরির চেষ্টার ঘটনায় গ্রেপ্তার কাউসার আহম্মেদ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে ব্যাংকের নিরাপত্তাকর্মী সাগরের সংশ্লিষ্টতার কথা উঠে এসেছে। এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   কৃষি ব্যাংক   লুট   চেষ্টা   নিরাপত্তাকর্মী   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close