শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চান্দিনায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৭:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা উপজেলায় দ্বিতীয় শ্রেণির এক মাদ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে ইউছুফ (৬০) নামের স্থানীয় চা দোকানির বিরুদ্ধে। 

অভিযুক্ত ইউছুফ উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামের মৃত ছায়েদ আলীর ছেলে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের বামনীখোলা গ্রামে ওই ঘটনা ঘটে। 

ভুক্তভোগী শিশুর বাবা বলেন, ‘আমার মেয়ে দুপুরে আমার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। অভিযুক্ত ইউছুফ আমার প্রতিবেশী। এ সময় সে আমার মেয়েকে ডেকে তার দোকানে নিয়ে যায়। বন্ধ দোকানে আমার মেয়ের সঙ্গে জোর করে অনৈতিক কাজ করার সময় সে চিৎকার করলে পরিবারের সদস্যরা এসে তাকে উদ্ধার করে। এ সময় অভিযুক্ত ইউছুফ দোকানের দরজা খুলে পালিয়ে যায়।’

প্রত্যক্ষদর্শী শারমিন আক্তার বলেন, ‘আমি আমার ভাতিজিকে খুঁজতে খুঁজতে দোকানের দিকে গেলে সেখানে মেয়ের চিৎকার শোনে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। এ সময় অভিযুক্ত ইউছুফকে দোকান থেকে পালিয়ে যেতে দেখি। পরে বাড়ির সবাইকে ঘটনা জানাই।’

স্থানীয় নিলুফা বেগম বলেন, ‘ইউছুফ এর আগে আরও ২-৩ জন শিশুর সঙ্গেও এমন করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

স্থানীয় রেজাউল আলম সোহেল বলেন, ‘আমরা ঘটনার দিন বিকালে দোকানের কাছে এসে ঘটনাটি জেনেছি। পরে অভিযুক্ত ইউছুফের বাড়িতে গিয়ে শুনি সে অসুস্থ। কিছুক্ষণ পর তার ছেলে-মেয়েরা অসুস্থ দাবি করে হাসপাতালে নিয়ে যায়।’

এ ব্যাপারে কথা বলতে অভিযুক্ত ইউছুফের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রাও তাকে খুঁজে পায়নি।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় ২২ অক্টোবর থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। আমরা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  চান্দিনা   মাদরাসা   ছাত্রী   ধর্ষণ   চেষ্টা   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close