শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
জাতীয়
২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনছে সরকার : তথ্যপ্রযুক্তিমন্ত্রী
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:০৩ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৮:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কৃষিকে আধুনিক, লাভজনক ও টেকসই খাতে রূপান্তরের লক্ষ্যে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ কর্মসূচির আওতায় দেশের প্রায় ২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কিসামত এলাকায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) প্রস্তাবিত আঞ্চলিক কার্যালয়ের আওতায় স্থাপিত প্রযুক্তি গ্রামের কৃষক সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন। 

এ সময় প্রযুক্তি গ্রামের আগাম জাতের আমন ধান কাটার উদ্বোধন করেন মন্ত্রী। পরে রাস্তার পাশে বৃক্ষরোপণ করেন তিনি।

মন্ত্রী বলেন, ‘কৃষি ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়াতে কৃষক নিবন্ধন, ডিজিটাল ডাটাবেজ, মোবাইলভিত্তিক আবহাওয়া ও বাজার তথ্য, কৃষি পরামর্শ এবং অনলাইন সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ড্রোন, রিমোট সেন্সিং, জিআইএস, স্যাটেলাইট তথ্য ও ইন্টারনেট অব থিংসের (আইওটি) ব্যবহার বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

এ সব প্রযুক্তির মাধ্যমে ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণ, রোগবালাই শনাক্তকরণ, সার ও সেচের সঠিক ব্যবহার এবং উৎপাদন পরিকল্পনা আরও কার্যকর করা সম্ভব হবে বলে জানান তিনি।

কৃষকদের সরকারি সেবা সহজে পৌঁছে দিতে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘কৃষি উৎপাদন ব্যয় কমানো, শ্রমিক সংকট মোকাবিলা এবং কৃষিকে লাভজনক করতে যান্ত্রিকীকরণে গুরুত্ব দেওয়া হচ্ছে। কৃষকদের বিনামূল্যে বীজ, সারসহ বিভিন্ন কৃষি উপকরণ দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে।’

অনুষ্ঠানে ব্রির এলএসটিডি প্রকল্পের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন জানান, প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে ধান গবেষণার জন্য ছয়টি আঞ্চলিক কার্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে অঞ্চলভিত্তিক উপযোগী ধানের জাত ও প্রযুক্তি উদ্ভাবন এবং গবেষণা কার্যক্রম বিকেন্দ্রীকরণের কাজ চলছে।

অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুজ্জামান সুরুজ, ব্রির বিজ্ঞানী ও কর্মকর্তারা এবং স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

পরে ধনবাড়ী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজ মাঠে প্রতিভা বৃত্তি প্রকল্পের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী। সেখানে তিনি তরুণদের মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান এবং লেখাপড়ার প্রতি গুরুত্বারোপ করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কৃষক   ডিজিটাল   প্ল্যাটফর্ম   উদ্যোগ   সরকার   তথ্যপ্রযুক্তিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close