রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
জাতীয়
রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত : শামা ওবায়েদ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:২০ পিএম
কথা বলছেন শামা ওবায়েদ ইসলাম।

কথা বলছেন শামা ওবায়েদ ইসলাম।

প্রধানমন্ত্রীর সফরের আগে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ডেকে পাঠানো সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ‘কোনো কর্মকর্তাকে ডেকে পাঠানো মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত। এতে কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নেই।’
 
আজ শনিবার (২৪ অক্টোবর) ঢাকার সিরডাপ মিলনায়তনে জলবায়ু সংক্রান্ত সেমিনারে অংশ নেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

শামা ওবায়েদ আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর ঘিরে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি ও তৈরি পোশাক খাতে সহযোগিতা সম্প্রসারণ এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আশাবাদী সরকার।’ 

এর আগে, সেমিনারে অংশ নিয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিশ্রুত অর্থ পাচ্ছে না ক্ষতিগ্রস্ত দেশগুলো। আসন্ন জলবায়ু সম্মেলনে অনুদান নিশ্চিত করাকে গুরুত্ব দেবে বাংলাদেশ।’ 

‘জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ। অথচ প্রতিশ্রুত অর্থায়ন প্রত্যাশা অনুযায়ী আসছে না।’

উল্লেখ্য, আগামী ৯-২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় বসবে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন। বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সম্মেলনে যোগ দেবে বাংলাদেশ।

কেকে-এমএ


আরও সংবাদ   বিষয়:  রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো   মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close