শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নগরকান্দায় নিরাপদ খাদ্য নিশ্চিতে ক্যাবের ভেজালবিরোধী অভিযান
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দায় খাদ্যে ভেজাল প্রতিরোধ, ভোক্তা অধিকার সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধিতে মাঠপর্যায়ে বিভিন্ন কর্মসূচি হাতে নিতে যাচ্ছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নগরকান্দা শাখা।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় নগরকান্দা প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ সব বিষয়ে করণীয় নির্ধারণে মতবিনিময় করেন সংগঠনের নেতারা। 

সভায় সভাপতিত্ব করেন ক্যাবের নগরকান্দা শাখার সভাপতি এহসানুল হক মিয়া। সভায় উপস্থিত ছিলেন ক্যাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, কার্যনির্বাহী সদস্য ও সরকারি মহেন্দ্র নারায়ণ অ্যাকাডেমির সাবেক শিক্ষক একেএম সাইয়াদুর রহমান (বাবলু), কার্যনির্বাহী সদস্য ও নগরকান্দা বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক শামছুল হুদা হুদু, কার্যনির্বাহী সদস্য ও লস্করদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এএফএম সিদ্দিকুল আলম (বাবলু) এবং কার্যনির্বাহী সদস্য ও নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ।

এ ছাড়া সভায় ক্যাবের সহসভাপতি মনিরুজ্জামান তুহিন, যুগ্মসম্পাদক কামরুজ্জামান মোল্যা, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার, কার্যনির্বাহী সদস্য বলরাম কর্মকার, কামাল হোসেন পলাশ, মুফতি হেদায়েত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় খাদ্যে ভেজাল প্রতিরোধের পাশাপাশি ভোক্তা অধিকার লঙ্ঘন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান ও মূল্যসংক্রান্ত অনিয়ম বন্ধে বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নিরাপদ শিশুখাদ্য নিশ্চিত করা, গুড় ও দুধে ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার প্রতিরোধ, দুধের বিশুদ্ধতা যাচাইয়ে ল্যাকটোমিটার সংগ্রহ এবং ওষুধে ভেজাল রোধের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

এ ছাড়া কীটনাশকের অনুমোদন ও নির্ধারিত মূল্য যাচাই, বইয়ের গায়ে মুদ্রিত মূল্যের সঙ্গে বিক্রয়মূল্যের অসংগতি পর্যবেক্ষণ এবং নগরকান্দার কাঠপট্টি এলাকায় জনসমাগমস্থলে আসবাবপত্রে কীটনাশক স্প্রে করার বিষয়ে জনসচেতনতা তৈরির বিষয়েও আলোচনা করা হয়।

জনসচেতনতা বাড়াতে সচেতনতামূলক লিফলেট তৈরি ও বিতরণ, মাইকিং, ভেজালবিরোধী ব্যানার স্থাপন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালানোর উদ্যোগ নিয়ে মতবিনিময় করেন সভায় অংশগ্রহণকারীরা। পাশাপাশি ক্যানসার প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানোর বিষয়টিও আলোচনায় স্থান পায়।

সভায় বক্তারা বলেন, নিরাপদ খাদ্য ও ভোক্তা অধিকার নিশ্চিত করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; এ জন্য ব্যবসায়ী, ভোক্তা ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খাদ্যে ভেজাল ও বাজারের অনিয়ম প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর জোর দেন তারা।

নগরকান্দায় নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার রক্ষায় সচেতনতামূলক কার্যক্রম জোরদারের মাধ্যমে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন ক্যাবের নেতারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নগরকান্দা   নিরাপদ   খাদ্য   ক্যাব   ভেজালবিরোধী   অভিযান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close