শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ভূমিমন্ত্রীর রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রাজশাহী মহানগর বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রধান অতিথির বক্তব্যে মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘ভূমিমন্ত্রীর অসুস্থতায় সবাই উদ্বিগ্ন এবং দ্রুত সুস্থতা কামনা করছি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এবং পুনরায় দেশ ও জনগণের সেবায় ভূমিকা রাখতে পারেন, সে জন্য মহান আল্লাহর কাছে দোয়া করবেন।’

রাজশাহী মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সখিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শাহানাজ পারভীন লাকী, সিনিয়র যুগ্মসম্পাদিকা আসমাউল হোসনা, ক্রীড়া সম্পাদিকা নাজনিন আকতার বিথী, সহ-ক্রীড়া সম্পাদিকা মোছা. লাভলী এবং মহানগর মহিলা দলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিফাত জেরিন তুলি। 

দোয়া মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসি খাতুন। পরে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ভূমিমন্ত্রী   রোগমুক্তি   কামনা   রাজশাহী   মহানগর   মহিলা দল   দোয়া   মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close