শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রংপুরে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতার প্রশিক্ষণ কর্মশালা
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টিআইবি ও রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) যৌথ উদ্যোগে রংপুরে দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। 

কর্মশালায় দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সাংবাদিকরা আরও দক্ষতা ও কার্যকর ভূমিকা নিয়ে কাজ করতে পারবে বলে আশা করেন।’

অনুষ্ঠানে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার বলেন, ‘সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে টিআইবির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দুর্নীতির চিত্র তুলে ধরা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তথ্যনির্ভর সাংবাদিকতার বিকল্প নেই।’

ভবিষ্যতেও সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে টিআইবির সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 
 
এ প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের জন্য টিআইবি ও সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। পাশাপাশি প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও দুর্নীতিবিরোধী সাংবাদিকতা চর্চায় আরও সক্রিয় ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন আপেল শাহরিয়ার।

কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের প্রশিক্ষণকে সময়োপযোগী ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক বলে অভিহিত করেন। 

কর্মশালা শেষে অংশ নেয়া সাংবাদিকদের সার্টিফিকেট দেওয়া হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রংপুরে দুর্নীতিবিরোধী   অনুসন্ধানী প্রতিবেদন   ডেটা সাংবাদিকতা   প্রশিক্ষণ কর্মশালা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close