শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       
দেশজুড়ে
খোলা কাগজের সাংবাদিক আতাউর রহমান কাওসার পেলেন বিশেষ সম্মাননা
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ পিএম আপডেট: ২৪.১০.২০২৬ ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন দৈনিক খোলা কাগজের সাংবাদিক ও শিক্ষক আতাউর রহমান কাওছার। 

শনিবার (২৪ অক্টোবর) বিকালে সিলেট বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

আতাউর রহমান কাওছার ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বালাগঞ্জ প্রেস ক্লাবের সদস্য। তিনি দৈনিক খোলা কাগজের প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও প্রিন্ট পত্রিকায় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছেন।

ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাকাডেমি সিলেটের উদ্যোগে প্রতিবছর সাহিত্য, সাংবাদিকতা, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা ও মানবকল্যাণসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সিলেট বিভাগের চার জেলা—সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের গুণীজনদের এ সম্মাননা প্রদান করা হয়। এ বছরও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য ৪০ জন গুণী ব্যক্তিকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাকাডেমির সভাপতি ও লোকসংস্কৃতি গবেষক আবু সালেহ আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. আশরাফুল করিম। প্রধান আলোচক ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. মাসুদুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ এমদাদুল হক এবং কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেটের সাধারণ সম্পাদক ও গল্পকার সেলিম আওয়াল।

সাংবাদিকতা ও সাহিত্যচর্চার মাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরা এবং সমাজের নানা সমস্যা গণমাধ্যমে প্রকাশ করার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ধরনের সম্মাননা সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

‘ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করায় আতাউর রহমান কাওছারকে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনেরা অভিনন্দন জানিয়েছেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  খোলা কাগজ   সাংবাদিক   বিশেষ   সম্মাননা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close