শনিবার, ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      ● মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬       
দেশজুড়ে
মানবিক ও অসাম্প্রদায়িক প্রধানমন্ত্রী তারেক রহমান : রোকন উদ্দিন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) রোকন উদ্দিন বাবুল বলেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান একজন মানবিক অসাম্প্রদায়িক প্রধানমন্ত্রী। বাংলাদেশকে একটি প্রগতিশীল, বৈষম্যহীন এবং অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছেন গণমানুষের নেতা, সফল প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিতকরণ এবং মানবিক সামাজিক ব্যবস্থা প্রতিষ্ঠায় তার গৃহীত পদক্ষেপ দেশজুড়ে প্রশংসিত হচ্ছে।’

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে চাপারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের মাঠে আদিতমারী ও কালিগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের মহোৎসব ‘দুর্গাপুজা'’ শেষে শারদীয় শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে এমপি বাবুল আরও বলেন, ‘তারেক রহমানের এই মানবিক ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গিকে বাস্তবে রূপ দিতে মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের মূল রাজনৈতিক দর্শন হলো মানবিকতা ও অসাম্প্রদায়িকতা। এই দেশে সংখ্যাগুরু বা সংখ্যালঘু বলে কিছু নেই; আমরা সবাই বাংলাদেশের নাগরিক। প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করাই আমাদের সরকারের প্রধান লক্ষ্য। রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকারের কথা তুলে ধরে একসঙ্গে দেশ গড়ার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

‘প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশে হিন্দু,বৌদ্ধ, খ্রিষ্টান মুসলমানরা দির্ঘদিন থেকে একসাথে বসবাস করে আসছে। আমাদের মাঝে কোন বিভেদ নেই। সাম্প্রতিক সম্প্রতির দেশ, আমরা একে অপরের সামাজিক ও ধর্মীয়সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করি তখন অনুষ্ঠান আরও আড়ম্ভর হয়। সেজন্য তারেক রহমান দুর্গাপুজা উপলক্ষে কঠিন বার্তা দিয়েছে, যাতে অন্যান্য বছরের চেয়ে এ বছর ভাবগাম্ভীর্যে দুর্গাপূজা পালিত হয়। সেই নির্দেশনা মোতাবেক আমরা নিজ নিজ এলাকায় দায়িত্ব পালন করেছি।’

‘আপনারা ইতোমধ্যে জেনেছেন যে, বাংলাদেশে এবার ইতিহাসে সবচেয়ে ভাবগাম্ভীর্যপূর্ণ দুর্গা উৎসব পালিত হয়েছে। তবে এই প্রথম সরকারের কোন রাষ্ট্র প্রধান ঢাকার বাহিরে তিনটি বিভাগের পূজামণ্ডপে নিজে উপস্থিত থেকে সনাতনী ধর্মাবলম্বী ভাইদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। এই বার্তায় আমরা মনে করি যে, আগামী দিনের আমাদের সমৃদ্ধি আরও সুদূর অটুট হবে।’

এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকল জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশের উন্নয়নে শরিক হব এবং আমাদের দেশ আরও উন্নয়নের দিকে এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করেন বাবুল। 

‘সরকারের আমলে প্রধানমন্ত্রীর নির্দেশর সারাদেশে একটি সুন্দর ও সুষ্ট পরিবেশে সনাতনী ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় দুর্গাপুজা শেষ করায় সনাতনী ধর্মাবলম্বীদের ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাজীব সাকিব, কালিগঞ্জ থানার ওসি একেএম মঞ্জুর মন্ডল, কালিগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক বিধান চন্দ্র, যুগ্ম আহ্বায়ক সামসুজ্জামান সবুজ, আদিতমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা সুরেশ চন্দ্র দেব শর্মা, সাপ্টীবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র, কালিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সম্পাদক সম্পাদক অধর কৃঞ্চ, কালিগঞ্জ হিন্দু, খ্রিষ্টান ঐক্যফ্রন্টের সদস্যসচিব নন্দ কেশব রায়, আদিতমারী হিন্দু, খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক মৃণাল কান্তি রায়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মানবিক   অসাম্প্রদায়িক প্রধানমন্ত্রী তারেক রহমান   রোকন উদ্দিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close