শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে ৪০ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:১৩ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবির সমন্বয়ে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করা হয়েছে। উদ্ধৃত এ চোরাচালানী মালামালের সিজার মূল্য আনুমানিক ৪০ লাখ ৮৬ হাজার টাকা।   

শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টায় বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশের শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। 

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধীনস্থ বিওপি সমূহের দায়িত্বপূর্ণ মৌলভীবাজার জেলার কুলাউড়া, কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী নিয়মিত ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৬ বিজিবির বিশেষ টহল দল ও এসআরবি সদস্যদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর কাকিয়াবাজার এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে।   

অভিযানকালে ওই এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আমদানি নিষিদ্ধ ২০ হাজার ৪৩০ প্যাকেট ভারতীয় সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত সিগারেটের মোট মূল্য ৪০ লাখ ৮৬ হাজার টাকা।   

৪৬ বিজিবি সূত্রে জানানো হয়, শ্রীমঙ্গল ব্যাটালিয়ন প্রায় ১১৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষার দায়িত্ব পালন করে আসছে। মাদকদ্রব্য, অবৈধ পণ্য ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির এ কঠোর অবস্থান ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার ও অব্যাহত থাকবে।   

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   ভারতীয়   অবৈধ   সিগারেট   জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close