শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাগুরায় তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু, স্বজনদের কান্নায় ভারী বাতাস
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মাগুরার তিন শিক্ষার্থী। 

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছানোর পর থেকেই নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরে শুক্রবার রাতে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। 

শনিবার (২৪ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রিয়জনদের হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নিহতদের পরিবারের স্বজনরা।

নিহত তিনজন হলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক রাব্বি মোল্যা (১৯), সংগঠনটির সদস্য নূর মোহাম্মদ আরিক (২২) ও তামান্না তাবাসসুম ঐশী (২৫)। তারা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাগুরা জেলা শাখারও সদস্য ছিলেন।

নিহত নূর মোহাম্মদ আরিক মাগুরা সদর উপজেলার বারাশিয়া গ্রামের মো. হান্নান বিশ্বাসের ছেলে। রাব্বি মোল্যা মালিক গ্রামের মো. বাশারত মোল্লার ছেলে এবং তামান্না তাবাসসুম ঐশী মাগুরা পৌরসভার স্টেডিয়ামপাড়ার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে মাগুরা থেকে সাত শিক্ষার্থী ফরিদপুরে একটি কর্মশালায় অংশ নিতে যান। কর্মশালা শেষে তারা একটি অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথে মাগুরা-ফরিদপুর মহাসড়কের মধুখালীর আড়ুয়াকান্দি ব্রিজের পূর্ব পাশে মালেকা চক্ষু হাসপাতালের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কিংফিশার পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হন। আহত হন আরও চারজন। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবী সাগর, রিয়া ও জয় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে জয়ের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, অ্যাম্বুলেন্সচালক মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা জানান, মাগুরা থেকে সাত শিক্ষার্থী সকালে ফরিদপুরে একটি কর্মশালায় অংশ নিতে গিয়েছিলেন। কর্মশালা শেষে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফেরার পথে তারা দুর্ঘটনার শিকার হন।

নিহত তিন শিক্ষার্থী বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের এমন আকস্মিক মৃত্যুতে সহপাঠী, সহকর্মী ও পরিচিতজনদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাগুরা   শিক্ষার্থী   মর্মান্তিক   মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close