শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ময়নামতিতে ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে প্রবাস ফেরত যুবক। সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাশের জমিতে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

আবুল কালাম ইউনিয়নের ভাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন আবুল কালাম। পথে পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ একটি দল তার ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

শনিবার (২৪ অক্টোবর) ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে স্থানীয়রা তাকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

এলাকার বাসিন্দা ইমরান সরকার এরশাদসহ কয়েকজন জানান, সন্ধ্যার পর থেকে এলাকার বিভিন্ন নির্জন স্থানে মাদকসেবীদের আড্ডা বসে। 

তাদের অভিযোগ, এসব স্থানে অবস্থান করে সুযোগ বুঝে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে।

এলাকায় নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া বলেন, ‘ঘটনাটি সম্পর্কে মৌখিক অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ময়নামতিতে ডাকাত   ডাকাতের কবলে প্রবাসী   টাকা ছিনতাই   মোবাইল ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close