শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু      ● দুর্নীতি-অব্যবস্থাপনা দূর হলে স্বাস্থ্যব্যবস্থায় আস্থা ফিরবে: রাষ্ট্রপতি      ● জলবায়ু অভিযোজনে ৩ কোটি ডলার পাচ্ছে বাংলাদেশ      ● জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আইডিইবির ​রংপুর বিভাগের যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমানকে বিভিন্ন মহলের অভিনন্দন
​জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৯:৫৬ পিএম
সেলিমুর রহমান

সেলিমুর রহমান

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশর (আইডিইবি) ৩৭ জনবিশিষ্ট অন্তর্বর্তী কমিটি গঠন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা নিবন্ধন ও নিয়ন্ত্রণ শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

​অনুমোদিত এই কমিটিতে প্রকৌশলী কবীর হোসেনকে আহ্বায়ক ও প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিনকে হেড কোয়ার্টারের যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করা হয়েছে।

​নবগঠিত এই অন্তর্বর্তী কমিটিতে রংপুর বিভাগের প্রতিনিধি হিসেবে যুগ্ম আহ্বায়ক পদে মনোনীত হয়েছেন নীলফামারীর জলঢাকা উপজেলার কৃতী সন্তান প্রকৌশলী সেলিমুর রহমান।

​আইডিইবির কমিটিতে সেলিমুর রহমান গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নীলফামারী জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শাহজাহান কবির লেলিন এবং স্থানীয় ‘সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটসহ জলঢাকাবাসীর পক্ষ থেকে শনিবার (২৪ অক্টোবর) তাকে সংবর্ধনা দিয়েছে।

​এছাড়াও নীলফামারী ও জলঢাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানান। শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেন যে, তার দক্ষ নেতৃত্বে রংপুর বিভাগসহ সারাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় ও সংগঠনের সার্বিক উন্নয়নে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন।

​উল্লেখ্য, সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, এই অন্তর্বর্তী কমিটি সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক সকল কার্যক্রম পরিচালনা করবে এবং আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে। এই নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করার শর্ত দেওয়া হয়েছে।



আরও সংবাদ   বিষয়:  আইডিইবির ​রংপুর বিভাগ   যুগ্ম আহ্বায়ক সেলিমুর রহমান   মহলের অভিনন্দন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close