শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
জাতীয়
পাঁচ দিনের ছুটি শেষে খুলছে অফিস-আদালত ও ব্যাংক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৪৪ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ৮:৪৭ এএম

টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ থেকে আবারও স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত। দুর্গাপূজার ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরবেন কর্মকর্তা-কর্মচারীরা। এতে রাজধানী ঢাকাসহ সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আবারও শুরু হবে নিয়মিত কর্মচাঞ্চল্য।

দুর্গাপূজা উপলক্ষে গত ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। পরদিন ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছিল সাধারণ ছুটি। এ ছাড়া ২২ অক্টোবর বৃহস্পতিবারও নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়।

এর সঙ্গে ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিন বন্ধ ছিল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস।

শনিবার (২৪ অক্টোবর) ছিল ছুটির শেষ দিন। ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও শুরু হচ্ছে স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম।

অফিস-আদালত ও ব্যাংক খুলে যাওয়ায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ফিরবে নিয়মিত কর্মব্যস্ততা। পাশাপাশি প্রয়োজনীয় দাপ্তরিক কাজ, ব্যাংকিং সেবা ও আদালতের কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে।

দীর্ঘ ছুটির পর কর্মজীবী মানুষের কর্মস্থলে ফেরার মধ্য দিয়ে রাজধানীসহ সারা দেশে জনজীবন আবারও স্বাভাবিক ছন্দে ফিরবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পাঁচ দিনের ছুটি   অফিস-আদালত   ব্যাংক  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close