শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
আন্তর্জাতিক
মক্কা-মদিনায় পড়ল ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ, হামলা অস্বীকার হুথিদের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:১০ এএম আপডেট: ২৫.১০.২০২৬ ৯:১৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝআকাশে ধ্বংস করার পর সেগুলোর ধ্বংসাবশেষ সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে পড়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। 

শনিবার (২৪ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে হুথিরা।

সৌদি সিভিল ডিফেন্সের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার বাইরের ওয়াদি মুঘামাস, জেদ্দার আল-নুযহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিঘের একটি নির্জন স্থানে পড়ে।

কর্তৃপক্ষের দাবি, ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার পর সেগুলোর খণ্ডিতাংশ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। তবে এসব ঘটনায় হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সৌদি আরবের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন হুথি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তার দাবি, মক্কা ও মদিনার মতো পবিত্র স্থানে হুথিদের হামলার অভিযোগ মিথ্যা।

হুথি মুখপাত্রের বক্তব্য অনুযায়ী, সৌদি পক্ষ তাদের বাহিনীকে পবিত্র স্থানগুলোতে হামলার সঙ্গে জড়িয়ে যে প্রচার চালাচ্ছে, তা ভিত্তিহীন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মক্কা-মদিনা   ক্ষেপণাস্ত্র   হুথি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close