রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      ● মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি      
জাতীয়
ধর্মমন্ত্রীর বক্তব্য নিয়ে প্রকাশিত সংবাদ-শিরোনাম পুনর্বিবেচনার আহ্বান মন্ত্রণালয়ের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩১ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট বিবেচনা করে প্রকাশিত সংবাদ প্রতিবেদন ও শিরোনাম পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। 

শনিবার (২৪ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবাদলিপিতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে বক্তব্যের প্রকৃত অর্থ ও তাৎপর্যের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংশোধন এবং সঠিক তথ্য উপস্থাপনের অনুরোধ জানানো হয়।

মন্ত্রণালয়ের প্রতিবাদলিপিতে বলা হয়, জাতীয় ইমাম সমিতির ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে ধর্মমন্ত্রীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত কয়েকটি সংবাদ প্রতিবেদন মন্ত্রণালয়ের নজরে এসেছে। এসব প্রতিবেদনের কিছু শিরোনাম ও উপস্থাপনায় বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট যথাযথভাবে প্রতিফলিত হয়নি বলে মনে করছে মন্ত্রণালয়।

প্রতিবাদলিপিতে উল্লেখ করা হয়, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসাকে সংশ্লিষ্ট করে প্রকাশিত কয়েকটি শিরোনাম এবং বক্তব্যের উপস্থাপন পাঠকসমাজে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।

মন্ত্রণালয়ের মতে, কোনো বক্তব্যের অংশবিশেষ বিচ্ছিন্নভাবে প্রকাশ করা হলে বক্তার মূল বক্তব্যের অর্থ ও তাৎপর্য সম্পর্কে ভুল ব্যাখ্যা তৈরি হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে সংবাদ প্রকাশের ক্ষেত্রে বক্তব্যের সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনা করা জরুরি।

মন্ত্রণালয়ের প্রতিবাদলিপি অনুযায়ী, সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী স্পষ্ট করেছেন যে দেশের যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দুঃখজনক ও লজ্জাকর। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ধর্মমন্ত্রী জানিয়েছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বলেছে, বস্তুনিষ্ঠতা, পেশাগত দায়িত্বশীলতা ও নিরপেক্ষতা বজায় রেখে সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর সহযোগিতাও কামনা করেছে মন্ত্রণালয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ধর্মমন্ত্রী   ধর্ম মন্ত্রণালয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close