শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
খেলাধুলা
জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় জামালপুরের স্বর্ণ জয়
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকায় অনুষ্ঠিত ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতায় প্রথমবারের মত স্বর্ণপদক জয় করেছে জামালপুরের কারাতে খেলোয়াড়রা। রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দিনব্যাপী এ আসরের দ্বিতীয় দিনে শনিবার (২৪ অক্টোবর) আলাদা বয়স ক্যাটাগরিতে পৃথক দুইটি স্বর্ণপদক অর্জন করে তারা।

মার্শাল আর্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিক মোরশেদ জানান, বাংলাদেশ কারাতে ফেডারেশন ২৩ ও ২৪ অক্টোবর দুই দিনব্যাপী ২য় জাতীয় জুনিয়র কারাতে প্রতিযোগিতা আয়োজন করে। এবারের প্রতিযোগিতায় জামালপুর জেলা থেকে মোট ২৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে। এদের মধ্যে ১০-১২ বয়স ক্যাটাগরিতে তাফহীম আল হোসাইন কাতা ইভেন্টে (পুরুষ একক) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে। 

অন্যদিকে, ১৬-১৭ বয়স ক্যাটাগরিতে আব্দুর রউফ কুমিতে ইভেন্টে (পুরুষ দ্বৈত ফাইট) অংশ নিয়ে স্বর্ণপদক অর্জন করে। জাতীয় পর্যায়ে কারাতের কোন আসরে এটাই প্রথম জামালপুরের খেলোয়াড়দের স্বর্ণপদক বিজয়। এছাড়াও ১৪-১৫ বয়স ক্যাটাগরিতে কাতা ও কুমিতে ইভেন্টে পৃথকভাবে অংশ নিয়ে আকিবুল ইসলাম বেলাল আলাদা দুইটি তাম্র পদক অর্জন করেছে।

জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদুয়ান জানান, প্রথম বারের মত স্বর্ণপদক অর্জন অত্যন্ত আনন্দের সংবাদ। জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে কারাতে খেলোয়াড়দের সবসময় সহযোগিতা করা হয় এবং ভবিষ্যতে তাদের আরও পৃষ্ঠপোষকতা করা হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয়   জুনিয়র   কারাতে   প্রতিযোগিতা   জামালপুর   স্বর্ণ   জয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close