রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      
দেশজুড়ে
পাকুন্দিয়ায় সুরুজ মিয়াকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয়রা
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বর্তমান ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুরুজ মিয়া। তাকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে চান স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ নিয়ে তার সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) রাতে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরপাড়া-আতকাপাড়া চৌরাস্তা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মো. লুৎফুর রহমান মাস্টারের সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক মো. ইজাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের সদস্য রুস্তম আলী ও স্বপন মেম্বার।

এ সময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদ, হোসেন্দী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো. এমদাদুল হক সোহেল, সাধারণ সম্পাদক বিল্লাল মিয়া, মৎস্যদলের সভাপতি নজরুল ইসলাম, চরপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়াদুদ মিয়া, আতকাপাড়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মস্তুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, মোহাম্মদ সুরুজ মিয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার শিক্ষা, যোগ্যতা, ব্যক্তিত্ব ও মানুষের সঙ্গে সুসম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে দেখতে চান তারা। নির্বাচিত হলে তিনি দল-মতনির্বিশেষে এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে জনকল্যাণে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন বক্তারা।

চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে মোহাম্মদ সুরুজ মিয়া বলেন, ‘আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের সহযোগিতা ও ভালোবাসা নিয়ে একসঙ্গে পথ চলতে চাই। গত ১৭ বছরে দলের কোনো আন্দোলন-সংগ্রামে আমি এক মুহূর্তের জন্যও পিছিয়ে থাকিনি। দলের প্রতি আমার আস্থা ও বিশ্বাস রয়েছে।’

দলীয় সমর্থন পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, দল সঠিকভাবে যাচাই-বাছাই করে প্রার্থীর জনপ্রিয়তা বিবেচনা করলে তিনি হোসেন্দী ইউনিয়নে দলীয় সমর্থন পাবেন বলে আশা করেন।

সুরুজ মিয়া আরও বলেন, শুধু দলীয় সমর্থন পেলেই হবে না, জনগণের সমর্থনও প্রয়োজন। জনগণের ভালোবাসা ও সহযোগিতা ছাড়া নির্বাচনে সফল হওয়া সম্ভব নয়। অতীতে যেভাবে দলের, এলাকার মানুষের ও দেশের জন্য কাজ করেছেন, ভবিষ্যতেও সেভাবে কাজ করে যেতে চান তিনি।

তিনি বলেন, ‘আপনারা যদি আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আপনাদের দেওয়া আমানতের মর্যাদা রক্ষা এবং প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। আপনাদের সঙ্গে নিয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চাই। আপনারা পাশে থাকলে ও সহযোগিতা করলে ইনশাআল্লাহ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হওয়ার চেষ্টা করব।’

সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা সুরুজ মিয়ার প্রতি সমর্থন জানিয়ে তাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দেখতে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন হোসেন্দী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ সুরুজ মিয়া। আন্দোলনের কর্মসূচিতে অংশ নিতে গিয়ে রাজধানী ঢাকায় পুলিশের হাতে আটক হন তিনি। পরে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্তি পান বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামেও সক্রিয় ভূমিকা পালন করেছেন মোহাম্মদ সুরুজ মিয়া। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে হোসেন্দী ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন সুরুজ মিয়া।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close