রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      
দেশজুড়ে
বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য-স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ২:৫৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্থদের ৫৬৩০ পরিবারকে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ শুরু হয়েছে।

রোববার (২৫অক্টোবর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী তুলে দেন।

মন্ত্রী সাচিং প্রু বলেন, ‘আমাদের সবাইকে সকলের বিপদে এগিয়ে আসতে হবে। যেকোনো দুর্যোগে সবাই মিলে কাজ করলে দুর্যোগ সহসাই কেটে যাবে ‘ 

এ সময় মন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন সংস্থার পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী প্রদান করায় ধন্যবাদ জানিয়ে সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্রদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।

আয়োজকরা জানান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন এবং গ্রাউসের বাস্তবায়নে হংকং গভর্নমেন্ট স্পেশাল এডমিনিস্ট্রেটিভ রিজিওন-’র অর্থায়নে এ প্রকল্পে বান্দরবান এবং রোয়াংছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্থ ৫৬৩০ পরিবারকে তালিকাভুক্ত করা হয়েছে আর তাদের এ স্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য সামগ্রী দেয়া হবে।

এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বান্দরবান জেলা কার্যালয়ের সিনিয়র ম্যানেজার আশীষ কুমার হালদার, গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) চেয়ারপারসন মংথুইচিং মারমা, উপনির্বাহী পরিচালক চিন্ময় ম্রো, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা, কমিউনিটি ডেভলপমেন্ট অফিসার সোনিয়া আফরোজসহ ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এবং হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও পৌর এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   বন্যা   ক্ষতিগ্রস্ত   খাদ্য   স্বাস্থ্য   সুরক্ষা   সামগ্রী   বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close