রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়ায় ৯ রাউন্ড চায়না গুলিসহ যুবক গ্রেপ্তার
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলিসহ শামিম মিয়া (২০) নামের যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জয়নগর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামিম মিয়া উপজেলার বড়ঠুডা গ্রামের আল আমিন মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ডেকোরেশন শ্রমিক।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার উপজেলার খিরনাল গ্রামে একটি অনুষ্ঠানে লাইটিংয়ের কাজ শেষে বাড়ি ফেরার পথে জয়নগর বাজারের পাশে একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি পড়ে থাকতে দেখেন শামিম। পরে কৌতূহলবশত সেগুলো তুলে নিয়ে জয়নগর বাজারে যান তিনি।

এ সময় ওই এলাকার বাসিন্দা ও ছুটিতে বাড়িতে বেড়াতে আসা চট্টগ্রামে রিজার্ভ রেঞ্জ ফোর্সে (আরআরএফ)-এ কর্মরত পুলিশ সদস্য মাহমুদুল হাসানের নজরে আসে চার্জার ও গুলিগুলো। তিনি শামিমের কাছে সেগুলো কোথায় পেয়েছেন জানতে চান। জবাবে শামিম জানান, খিরনাল গ্রামে লাইটিংয়ের কাজ শেষে ফেরার পথে রাস্তার পাশে এগুলো পড়ে থাকতে দেখে তুলে নিয়েছেন।

পরে মাহমুদুল হাসান বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানান। খবর পেয়ে কসবা সার্কেলের সহকারি পুলিশ সুপার ও কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় একটি চার্জার ও ৯ রাউন্ড চায়না গুলি জব্দ করা হয় এবং শামিম মিয়াকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, জয়নগর এলাকায় বেড়াতে আসা পুলিশ সদস্য মাহমুদুল হাসান ওই যুবকের কাছে চার্জার ও গুলি দেখতে পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে জরুরি সেবার মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে এবং শামিম মিয়াকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শামিম মিয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণবাড়িয়া   চায়না   গুলি   যুবক   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close