রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
নাটোরে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত, চালক আটক
নাটোর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ট্রাকচাপায় গেদি বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব সোনাপাতিল রেলব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

​নিহত গেদি বেগম রাজশাহীর দুর্গাপুর উপজেলার নারায়নপুর গ্রামের মো. বনি ইসরাইলের স্ত্রী। এ ঘটনায় ট্রাক চালককে আটক করেছে পুলিশ।

​পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে গেদি বেগম অটোভ্যানে করে পাটুল থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিলেন। পথে পূর্ব সোনাপাতিল রেলব্রিজে কাছে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত পাটবোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। ​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। সেই সঙ্গে ট্রাকটি জব্দ সহ তার চালক মো. কাওসারকে আটক করে। ​এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

অন্যদিকে, সকাল পৌনে ১০টার দিকে নাটোরের সিংড়া উপজেলার শেরকোল বন্দর সাত মাইল এলাকায় মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহাগ ও মেজবা রহমান নামে দুইজন আহত হয়। তাদের উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নাটোর   ট্রাকচাপা   বৃদ্ধা   নিহত   চালক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close