রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      ● বাদীর লাশ ফেলার হুমকির পর এবার এজেআর কুরিয়ারের গাড়িতে হামলা      ● গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট      
দেশজুড়ে
কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ভ্যান ছিনতাই
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের কেশবপুর উপজেলায় যাত্রীবেশে ভ্যানে উঠে নির্জন স্থানে নিয়ে বৃদ্ধ ভ্যানচালক মফেজ উদ্দিন মোড়লকে (৬০) কুপিয়ে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যারপর পাঁজিয়া হদ সড়কের হদ গ্রামে এ ঘটনা ঘটে। 

আহত মফেজ খুলনার ডুমুরিয়া উপজেলার নরনীয়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় চুকনগর বাজার থেকে এক ব্যক্তি যাত্রী সেজে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামে যাওয়ার কথা বলে মফেজ উদ্দিনের ভ্যানে ওঠেন। পথে হদ গ্রামের একটি নির্জন বাগান এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ব্যক্তি বৃদ্ধ ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ব্যাটারিচালিত ভ্যানটি নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। বৃদ্ধ ভ্যানচালক মফেজ উদ্দিন মোড়ল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে।
 
কেশবপুর থানার এসআই আব্দুল হক জানান, ঘটনা শুনেছি, ব্যাটারি চালিত ভ্যানটি উদ্ধারের চেষ্টা চলছে।

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  কেশবপুর   যাত্রীবেশে   বৃদ্ধ   কুপিয়ে   ভ্যান   ছিনতাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close