শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
খেলাধুলা
নারী হ্যান্ডবল দলের তিন কৃতি খেলোয়াড়কে সংবর্ধনা
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আন্তর্জাতিক হ্যান্ডবল প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে রানার্সআপে সাফল্যের অবদান রাখায় জাতীয় নারী হ্যান্ডবল দলের তিন খেলোয়াড়কে নওগাঁর বদলগাছীতে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন এ সংবর্ধনার আয়োজন করে। আইএইচএফ নেশনস ট্রফিতে  বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের রানার্সআপ হওয়ার অর্জনকে সম্মান জানাতে এ সংবর্ধনা দেওয়া হয়েছে। 

সংবর্ধনাপ্রাপ্ত খেলোয়াড়রা হলেন— সুমাইয়া আক্তার, অনুরাধা পাহান ও পূর্ণিমা রানী। তারা তিনজনই বদলগাছী উপজেলার বাসিন্দা। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিথ থেকে ওই তিন খেলোয়াড়ের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন। 

প্রধান অতিথির বক্তব্যে ফজলে হুদা বাবুল বলেন, ‘সুমাইয়া, অনুরাধা ও পূর্ণিমা বদলগাছী তথা পুরো বাংলাদেশের গর্ব। আন্তর্জাতিক অঙ্গনে তাদের সাফল্য দেশের নারীদের খেলাধুলায় আরও বেশি উৎসাহিত করবে। উপজেলা প্রশাসনের এ উদ্যোগ তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘আমাদের এলাকার মেয়েরা আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছে। এটি অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। উপজেলা প্রশাসন সবসময় কৃতী খেলোয়াড়দের পাশে থাকবে এবং প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে আসবে।’

অনুভূতি প্রকাশ করতে গিয়ে সুমাইয়া আক্তার বলেন, ‘মাঠে আমাদের একটাই লক্ষ্য থাকে—লাল-সবুজের পতাকাকে উঁচুতে তুলে ধরা। আজকের এ সম্মান আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে চাই। আমাদের এ অর্জনের পেছনে কোচ, টিম ম্যানেজমেন্ট ও সতীর্থদের অবদান অপরিসীম।’

অনুরাধা পাহান বলেন, ‘মাঠের প্রতিটি মুহূর্তের কঠোর পরিশ্রম ও ত্যাগ আজ সার্থক বলে মনে হচ্ছে। সংবর্ধনার মঞ্চ থেকে পাওয়া ভালোবাসা ভবিষ্যতে দেশের জন্য সেরাটা দিতে অনুপ্রেরণা জোগাবে।’

পূর্ণিমা রানী বলেন, ‘খেলার মাঠে জয়ের চেয়েও বড় আনন্দ হলো, দেশবাসী যখন আমাদের এভাবে আপন করে নেয়। এ সংবর্ধনা খেলাধুলার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে চাওয়া প্রতিটি মেয়ের জন্য বড় অনুপ্রেরণা।’

সংবর্ধনা অনুষ্ঠানে তিন খেলোয়াড়ই ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য অর্জনের প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  বদলগাছী   নারী   হ্যান্ডবল   দল   কৃতি   খেলোয়াড়   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close