রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      ● ডেঙ্গুর ছোবলে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৮৯৮      ● হামের থাবায় আরও আট শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১২০০      
স্বাস্থ্য
অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট, বারান্দায় রোগীর বিছানা
অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলায় ঋতু পরিবর্তনের সঙ্গে বাড়ছে ডেঙ্গুসহ নানা ধরনের মৌসুমি রোগের প্রকোপ। দিনে প্রচণ্ড গরম ও রাতে হালকা ঠান্ডা আবহাওয়ার কারণে জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটব্যথাসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, ওয়ার্ডগুলোতে কোনো সিট খালি নেই। ওয়ার্ডের মেঝে, বারান্দা এবং করিডোরে মশারি টাঙিয়ে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, প্রতিদিন গড়ে যে পরিমাণ নতুন রোগী ভর্তি হচ্ছেন, তা সামাল দেওয়ার মতো পর্যাপ্ত শয্যা ও জনবল  স্বাস্থ্য কমপ্লেক্সের নেই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, প্রতিদিন বহির্বিভাগে গড়ে প্রায় ৮০০-৯০০ রোগী চিকিৎসা নিয়ে থাকেন। এসব রোগীর অধিকাংশ জ্বর, সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্টে ভুগছেন। এছাড়া কিডনি, হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিরাও আবহাওয়ার পরিবর্তনে বিভিন্ন জটিলতায় পড়ছেন।

হাসপাতালে আসা কম আক্রান্ত রোগীদের বহির্বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। ৫০ শয্যার হাসপাতালে বর্তমানে গড়ে ৯০-৯৫ জন নিয়মিত ভর্তি রোগী থাকছেন। ধারণ ক্ষমতার চেয়ে প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকায় শয্যা সংকট দেখা দিয়েছে। ফলে অনেক রোগীকে হাসপাতালের মেঝেতে কিংবা বিকল্প শয্যায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুন রাজিব বলেন, ‘আবহাওয়ার পরিবর্তনের কারণে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বেড়েছে। নারী, শিশু ও বয়স্কদের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষ এসব রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসছেন।’ 

এ সময়ে অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং  স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।

কেকে/এআই 


আরও সংবাদ   বিষয়:  অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   শয্যা   সংকট   বারান্দা   রোগী  
মতামত লিখুন:
Loading...
Loading...

স্বাস্থ্য- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close