শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
কাপাসিয়া বাজার সড়কে নির্মাণসামগ্রী, যানজটে ভোগান্তি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলা সদরের ব্যস্ততম সড়কের পাবুর রাস্তা মোড়ে সড়ক দখল করে নির্মাণসামগ্রী রেখে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এতে প্রতিদিনের যানজট আরও তীব্র হচ্ছে। ভোগান্তিতে পড়ছেন বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, পথচারী ও যানবাহন চালকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কাপাসিয়া বাজারের প্রধান সড়কের পাবুর রাস্তা মোড়ের উত্তর পাশে পুরোনো মার্কেট ভেঙে বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। ভবন নির্মাণের জন্য সড়কের ওপর ইট, ভরাট বালু, সিলেকশন বালু ও পাথরসহ বিভিন্ন নির্মাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে। এতে সড়কের একটি অংশ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পথচারীরা ফুটপাত দিয়ে চলাচল করতে না পেরে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে হাঁটছেন। ফলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় এক সপ্তাহ ধরে এভাবে সড়ক দখল করে নির্মাণকাজ চালানো হচ্ছে। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও আশপাশের দোকানিদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

পথচারী মোবারক হোসেন বলেন, ‘সড়কের ওপর পাথর, বালু, ইট ও কংক্রিট রেখে ভবন নির্মাণের কাজ চলছে। এতে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েছে।’

রিকশাচালক মোতাহার বলেন, ‘এমনিতেই এ সড়কে প্রায় সব সময় যানজট লেগে থাকে। তার ওপর সড়কের জায়গা দখল করে বালু, ইট ও কংক্রিট রাখায় যানজট আরও বেড়ে যায়। এ পথে চলাচল করতে আমাদের অনেক সময় নষ্ট হয়।’

কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্যসচিব সাইফুল ইসলাম শাহীন বলেন, ‘প্রায় এক সপ্তাহ ধরে সড়কে নির্মাণসামগ্রী রেখে ভবন নির্মাণের কাজ চলছে। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও আশপাশের দোকানিরা চরম ভোগান্তিতে পড়ছেন। প্রায়ই যানজট সৃষ্টি হচ্ছে। তাদের মৌখিকভাবে নিষেধ করা হলেও নির্মাণসামগ্রী সরানো হয়নি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর হক বলেন, ‘রাস্তা দখল করে নির্মাণসামগ্রী রাখার কোনো সুযোগ নেই। আমরা অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করব। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, জনবহুল সড়ক ও ফুটপাত দখল করে নির্মাণসামগ্রী রাখার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সড়ক থেকে এসব সামগ্রী সরিয়ে যানবাহন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   বাজার   সড়ক   নির্মাণসামগ্রী   যানজট   ভোগান্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close