শনিবার, ১৪ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
রাজনীতি
বিদেশি কোম্পানির কাছে চবকের টার্মিনাল ইজারা দেয়ার প্রতিবাদ গণতান্ত্রিক বাম ঐক্যের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:১৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (২৫ অক্টোবর) সকালে ঢাকার দক্ষিণ সিটির তোপখানা রোডস্থ গণতান্ত্রিক বাম ঐক্যে জোটের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মহাসচিব আমানতউল্লাহ আমান, এমএলের সাধারণ সম্পাদক খান মো. নুরে আলম, পলিটব্যুরো সদস্য মো. শাহজালাল মোল্লা পলাশ, পিডিপির যুগ্ম মহাসচিব ফরহাদ রেজা, দপ্তর সম্পাদক জুয়েল আকন, সাম্যবাদী দলের নেতা আজাদ হোসেন হৃদয় প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা বিদেশি প্রতিষ্ঠানকে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানগুলোকে যুগোপযোগী এবং আধুনিক করে গড়ে তুলে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়া হোক। এতে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিদেশি কোম্পানি   চবকের টার্মিনাল ইজারা   গণতান্ত্রিক বাম ঐক্য  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close