রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
রাজশাহীতে ১২৩৬তম নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহীতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ১২৩৬তম দলের ৪৫ দিনব্যাপী নিয়মিত ইমাম প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (২৫ অক্টোবর) ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহীর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন কোর্সটির উদ্বোধন করেন।

মো. মাহফুজুর রহমান রিটন বলেন, ‘সমাজে আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিনরা দ্বীনি শিক্ষা প্রচার, নৈতিকতা গঠন এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছরে দাড়ি-টুপি ও ধর্মীয় পরিচয়ের কারণে অনেকে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন। ভবিষ্যতে কেউ যেন ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্য বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কেবল রাষ্ট্রের কাঠামো পরিবর্তনের পরিকল্পনা নয়; বরং মানুষের অধিকার, মর্যাদা, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার একটি রূপরেখা। এর মূল লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্ম-বর্ণনির্বিশেষে প্রত্যেক নাগরিক সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি রাজশাহীর উপপরিচালক ডা. মো. আসেম আলী। বিশেষ অতিথির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশন রাজশাহীর বিভাগীয় পরিচালক একেএম মুজাহিদুল ইসলাম বলেন, ‘নগরীর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থান এবং খেলোয়াড়দের জন্য সুযোগ সৃষ্টিতে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগ প্রশংসনীয়।’

তিনি আরও বলেন, ‘পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করাই মানবিক উন্নয়নের পরিচয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে রাজশাহীকে আরও মানবিক, জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।’

অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   ইমাম   প্রশিক্ষণ   কোর্স   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close