রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      ● স্বাস্থ্যখাতের উন্নয়নে ১৬ হাজার কোটি টাকার টেন্ডার আসছে : মন্ত্রী সাখাওয়াত      
দেশজুড়ে
জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রখ্যাত চিকিৎসক ডা. জুবায়েদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) ১ নম্বর কুসুন্নী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’ এবং ‘সবার আগে বাংলাদেশ’— স্লোগানকে সামনে রেখে এ ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। জন্মদিনের কেক বা আড়ম্বরপূর্ণ উৎসবের বদলে পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন মহলে এটি ইতিবাচক সাড়া ফেলেছে।
 
​ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এ সময় ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে শতাধিক গাছের চারা রোপণ করা হয় এবং স্থানীয় জনসাধারণকে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর তাগিদ দেওয়া হয়। 

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক রোমিওর স্বাধীন কুমার কুন্ড, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, কুসুম্বি ইউনিয়নের চেয়ারম্যান শাহ আলম পান্না, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম, ছাত্র বিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, পৌর ছাত্রদলের সদস্যসচিব রাকিবুল ইসলাম রাব্বি, শেরপুর সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি তৌহিদ রিফাত হিমেল প্রমুখ। 

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাইমা রহমান   জন্মদিন   বৃক্ষরোপণ   কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close