রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
অশ্লীল ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়, মাদরাসা শিক্ষক আটক
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের এক নারীর অশ্লীল ভিডিও ফেসবুকে ছাড়ার হুমকি দিয়ে ৩ লাখ ৮০ হাজার টাকা নেওয়ার অভিযোগে মাদরাসা শিক্ষক আবু সাইদকে আটক করেছে পুলিশ। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গুমানিগঞ্জ ইউনিয়নের জরিপপুর গ্রামের প্রবাসী আল আমিন মাহীর মেয়ে ফাতিহা  খাতুন (৮) গোবিন্দগঞ্জ ডাক-বাংলোর পিছনে লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদরাসায় পড়াশোনা করে। এ সুবাসে মাদরাসা ছুটি হলে কন্যা সন্তানকে প্রতিনিয়ত আনতে যায় আল আমিন মাহীর স্ত্রী।
 
মাদরাসায় যাতায়াতের সুবাধে শিক্ষক ফরিদুলের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে তার প্রবাসীর স্ত্রীর সঙ্গে একান্তে দেখা করে। দেখা করার এক পর্যায়ে আবু সাইদ তাদের অন্তরঙ্গ মুহূর্ত মোবাইল ফোনে ধারণ করে।

পরবর্তী আবু সাইদ সুযোগের সৎ ব্যবহার করে এবং অন্তরঙ্গ মহুর্তের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে দেওয়ার ভয় দেখানোর এক পর্যায়ে তার স্ত্রী সম্মানের ভয়ে পর্যায় ক্রমে ৩ লাখ ৮০ হাজার টাকা দেয়। টাকা নিয়ে আবু সাঈদ ওয়াদা করে ছবি ও ভিডিও ডিলিট করবে।

শাখাহার ইউনিয়নের রোয়াগাও গ্রামের ওই শিক্ষক সেই ভিডিও ও ছবি ডিলিট না করে বিভিন্ন সময়ে আবারও টাকার জন্য চাপ দেয়। সর্বশেষ ঘটনার দিন মোবাইল ফোনের মাধ্যমে আবারও নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে দেওয়ার ভয় দেখায়। নিরুপায় হয়ে বিষয়টি কাছের লোকজনকে জানায়। তাদের পরামর্শে টাকা দিতে রাজি হয়। ঘটনার দিন ২৪ অক্টোবর দিবাগত রাতে টাকা নিতে আসলে স্থানীয়দের সহয়তায় তাকে ধাওয়া করে আটক করে পুলিশে সোপর্দ করে।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাফুজ আলম জানান, আবু সাঈদকে আটক করা হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  অশ্লীল   ভিডিও   ছড়ানোর   ভয়   টাকা   আদায়   মাদরাসা   শিক্ষক   আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close