রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
পদ্মা নদীতে মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি জাল জব্দ ও ধ্বংস
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৭:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী ভেড়ামারা উপজেলার পদ্মা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি জাল জব্দ ও ধ্বংস হয়।

রোববার (২৫ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।

কুষ্টিয়া জেলা মৎস্য অফিসার মো. মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. রাশেদ হাসান। এ সময় এসআরবি-১২ সিপিসি-১ কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন।

অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬ টি (আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা) নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ও ৭৫০০ মিটার (আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা) অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয় এবং জব্দকৃত চায়না দুয়ারি ও কারেন্ট জাল (আনুমানিক মোট মূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা) চরগোলাপনগর ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ ও উপজেলা মৎস্য অফিসের কর্মচারীগণ অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাশেদ হাসান জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পদ্মা   নদী   মৎস্যসম্পদ   ধ্বংসকারী   জাল   জব্দ   ধ্বংস  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close