রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      
দেশজুড়ে
জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে লোহাগাড়ায় প্রস্তুতি সভা
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে লোহাগাড়ায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজীদ-বিন-আখন্দ।

চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নির্দেশনায় আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলার প্রতিটি উপজেলায় একযোগে এ কর্মসূচি পালিত হবে। এর অংশ হিসেবে লোহাগাড়া উপজেলায় কর্মসূচিটি সফল করতে এ উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ-বিন-মাহমুদ, সমাজসেবা কর্মকর্তা রিদুয়ানুল করিম, পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. রিয়াদুর রহমান ভূঁইয়া, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর এবং লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ আলম। এ ছাড়া সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে ইউএনও বায়েজীদ-বিন-আখন্দ বলেন, ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পরিবেশ রক্ষা করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। জেলা প্রশাসনের নির্দেশনার আলোকে আগামী ২৭ অক্টোবর সকাল থেকে লোহাগাড়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ৫ হাজার গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।’ 

কর্মসূচিটি সুষ্ঠু ও সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে তিনি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয়   বৃক্ষরোপণ   কর্মসূচি   লোহাগাড়া   প্রস্তুতি   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close