রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬      ● প্রধানমন্ত্রীর জাপান সফরে স্থগিত একনেকের ১৫ প্রকল্প      ● নগর উন্নয়ন থেকে পুলিশের যানবাহন, রোববার একনেকে ওঠছে ১৫ প্রকল্প      
দেশজুড়ে
জাতীয় পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা কনিকাকে সংবর্ধনা
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬ পুরস্কার প্রাপ্ত নারী উদ্যোক্তা পারভীন নাহার কনিকাকে সংবর্ধনা দিয়েছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ -বিন হাসান। 

রোববার (২৫ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এই সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, কুষ্টিয়া যুব উন্নয়নের দপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল জব্বারসহ বিভিন্ন কর্মকর্তাগণ ও কনিকার মামা সাংবাদিক আতিক হাসান উপস্থিত ছিলেন। 

জানা যায়, জাতীয় পর্যায়ে তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ অর্জন করেন। এ সম্মাননা তার কাজের স্বীকৃতির পাশাপাশি নারী উদ্যোক্তা ও তরুণ সমাজের সম্ভাবনাকে নতুনভাবে সামনে নিয়ে এসেছে। কুষ্টিয়ার জেলা প্রশাসকের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানকে তার অর্জনের প্রতি প্রশাসনিক স্বীকৃতি এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পারভীন নাহার কনিকার মতো সফল উদ্যোক্তাদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান করা হলে সমাজে নারীর ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান এবং তরুণদের ইতিবাচক উদ্যোগ আরও গতিশীল হবে। প্রতিকূলতাকে অতিক্রম করে সাফল্যের পথে এগিয়ে যাওয়া কনিকার এই অর্জন ভেড়ামারাসহ কুষ্টিয়ার মানুষের জন্য গর্বের বিষয়। 

তার সাফল্যের ধারাবাহিকতা আগামী দিনে আরও অনেক নারীকে আত্মবিশ্বাসী হয়ে নিজেদের সম্ভাবনা বিকাশে উৎসাহিত করবে—এমন প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  জাতীয়   পুরস্কারপ্রাপ্ত   নারী   উদ্যোক্তা   সংবর্ধনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close