রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে ফের কুকুরের কামড়ে চার শিশু আহত
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৮:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ফের কুকুরের আক্রমণে চার শিশু আহত হয়েছে। একের পর এক কুকুর ও শিয়ালের আক্রমণে শিশু, নারী ও পুরুষ আহত হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ বাড়ছে। গত মাসেই উপজেলায় কুকুরের কামড়ে আটজন এবং শিয়ালের আক্রমণে নয়জন আহত হয়েছিলেন।

রোববার (২৫ অক্টোবর) বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের তালুক বেলকা গ্রামের ক্লিনিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলেন তালুক বেলকা গ্রামের মো. কামরুজ্জামান মিয়ার দেড় বছর বয়সী মেয়ে সারাহ আক্তার, মো. আতাউর রহমানের মেয়ে মানহা আক্তার (২), মো. মাসুদ মিয়ার ছেলে হোসাইন মিয়া (৬) এবং মো. মোনারুল ইসলামের ছেলে তামিম মিয়া (৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে একটি কুকুর হঠাৎ শিশুদের ওপর আক্রমণ করে। এতে চার শিশু আহত হয়। পরে স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানায়, সারাহ আক্তারের বাম হাত, চোখের নিচে ও বুকে কামড়ের ক্ষত রয়েছে। মানহা আক্তারের বুকে, হোসাইন মিয়ার বাম হাতে এবং তামিম মিয়ার ডান হাতে কামড়ের ক্ষত হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান বলেন, ‘কুকুরের কামড়ে আহত হয়ে হাসপাতালে আসা সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। তাদের চিকিৎসায় কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।’

এর আগে গত ২৬ সেপ্টেম্বর সকালে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে একটি কুকুরের কামড়ে শিশুসহ আটজন আহত হন। একই ঘটনায় দুটি গরু ও চারটি ছাগলও কুকুরটির আক্রমণের শিকার হয়। পরে এলাকাবাসী কুকুরটিকে মেরে ফেলেন।

এ ছাড়া গত ২০ সেপ্টেম্বর বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে লোকালয়ে ঢুকে একটি শিয়াল পথচারী ও বাড়ির আশপাশে থাকা মানুষের ওপর হামলা চালায়। এতে শিশু, নারী ও পুরুষসহ অন্তত নয়জন আহত হন। পরে এলাকাবাসী শিয়ালটিকে মেরে ফেলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কুকুর ও শিয়ালের আক্রমণে আহত ১৭ জন চিকিৎসা নিয়েছেন। তবে তাদের পর্যবেক্ষণে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে গত ২৪ সেপ্টেম্বর ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ছয়জন এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) দুজন গবেষক সুন্দরগঞ্জে আসেন। তারা আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলেন। 

নয়জনকে কামড়ানো সেই শিয়ালের শরীরে জলাতঙ্কের জীবাণু ছিল কি না, তা জানতে তার মাথা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণাগারে পাঠিয়েছিল উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর। পরে পরীক্ষায় সেই শিয়ালে জলাতঙ্ক ছিল বলে জানিয়েছিল কেন্দ্রীয় রোগ অনুসন্ধান গবেষণার।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  সুন্দরগঞ্জ   কুকুর   কামড়   শিশু   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close