চট্টগ্রামের বাঁশাখালী উপজেলায় চক্ষুসেবা, বৃক্ষরোপণ, সচেতনতা সৃষ্টি ও পুনর্বাসন সহায়তা নিয়ে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল মাদ্রাসার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
লায়ন্স জেলা ৩১৫ বি৪’-এর অন্যতম সেবাধর্মী ক্লাব, লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটি ও লিও ক্লাব অব চিটাগাং গোল্ডেন সিটির আয়োজনে এবং সালমা-আদিল ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ছয় শতাধিক গ্রামবাসী বিভিন্ন সেবা গ্রহণ করেন।
চক্ষুসেবা ক্যাম্পে চোখের প্রাথমিক চিকিৎসা, ছানি অপারেশনের জন্য রোগী শনাক্তকরণ, রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও চশমা বিতরণ করা হয়। ক্যাম্প পরিচালনায় সহযোগিতা করে লায়ন্স চ্যারিটেবল আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল, চট্টগ্রাম। এ ছাড়া বৃক্ষরোপণ এবং শৈশবকালীন ক্যানসার, ডেঙ্গু, চিকুনগুনিয়া ও খোসপাঁচড়া বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হয়।
পুনর্বাসন সহায়তার অংশ হিসেবে অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ, জীবিকার জন্য গবাদিপশু বিতরণ, আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান এবং বাড়িঘর মেরামত ও পুনর্নির্মাণে ঢেউটিন বিতরণ করা হয়। পাশাপাশি সুবিধাবঞ্চিত পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং ধর্মীয় শিক্ষার প্রসারে পবিত্র কোরআন শরিফ, হাফেজদের পাগড়ি ও রিহাল বিতরণ করা হয়।
লায়ন্স ক্লাব অব চিটাগাং ডায়নামিক সিটির চলতি সেবা বর্ষের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের নেতৃত্বে এবং ক্লাব সার্ভিস চেয়ারপারসন লায়ন আফরোজা বেগমের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন সালমা আদিল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও কঙ্গোর অনারারি কনসাল জিয়াউদ্দিন আদিল। অংশ নেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবায়েদ আরাফাত এবং অনুষ্ঠানস্থল বাঁশখালী রহিমা এতিমখানার সভাপতি ইশতিয়াক উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ বি৪’-এর গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বকর সিদ্দিকী। অতিথি আরও ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী।
অনুষ্ঠানে মোহাম্মদ কামরুজ্জামান লিটন বলেন, “লায়নরা বিশ্বজুড়ে মানুষের কল্যাণে নিরবচ্ছিন্নভাবে কাজ করছেন। ডায়নামিক সিটি লায়ন্স ক্লাব ও সালমা-আদিল ফাউন্ডেশনের সমন্বিত সেবামূলক উদ্যোগ প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম অন্যদেরও মানবিক সেবায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।”
সালমা আদিল বলেন, “মানুষের মৌলিক চাহিদা পূরণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং আবাসন ও জীবিকার সুযোগ তৈরির মাধ্যমে অসহায় মানুষকে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। মানুষের মর্যাদাপূর্ণ জীবন গড়তে আমরা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে চাই।”
অনুষ্ঠানে লায়ন্স জেলা ক্যাবিনেটের ক্যাবিনেট ট্রেজারার লায়ন জিল্লুর রহমা; জিএসটি লায়ন হেলাল উদ্দিন; জিএলটি লায়ন মুহাম্মদ মুসা; লায়ন সাব্বির আহমেদ; লায়ন মাহী চৌধুরী; লায়ন আরশাদুর রহমান; লায়ন একেএম সালাউদ্দিন; লায়ন নুরুল আলম; লায়ন জিয়াউদ্দিন সোহেল; জেডসি ওয়ান লায়ন সাইফুল ইসলাম ,লায়ন জাহাঙ্গীর আলম; লায়ন আবদুর রাজ্জাক; লায়ন এমএ আজিজ হাওলাদার; লায়ন সাইফুল ইসলাম এবং লিও আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন লায়ন শওকত চৌধুরী।
কেকে/এমএ