রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
দেশজুড়ে
নালিতাবাড়ীতে হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ, নতুন নাম নাসির
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন শ্রী গণেশ নামে এক ব্যক্তি। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নাসির হোসাইন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে যোহরের নামাজের পর নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী এলাকার মার্কাজ মসজিদের ইমাম মাওলানা উবাইদুর রহমানের কাছে কালেমা পাঠের মাধ্যমে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

নবমুসলিম মো. নাসির হোসাইনের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে ইসলাম ধর্মের আদর্শ, শিক্ষা ও নিয়মনীতি সম্পর্কে আকৃষ্ট হয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন।

নাসির হোসাইন বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়েই আমি এ সিদ্ধান্ত নিয়েছি। আমি যেন ইসলামের সঠিক শিক্ষা জানতে ও মেনে চলতে পারি, সে জন্য সবার কাছে দোয়া চাই। মহান আল্লাহ যেন আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন।’

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  নালিতাবাড়ী   হিন্দু   ধর্ম   ইসলাম   গ্রহণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close