রোববার, ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৫৬      
জাতীয়
চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে বিএমইউতে রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:২২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে গেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

রোববার (২৫ অক্টোবর) সকালে বিএমইউতে আসেন রাষ্ট্রপতি।

হাসপাতালে রাষ্ট্রপতি কিছুক্ষণ অবস্থান করেন। এ সময় তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং মন্ত্রীর চলমান চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। রাষ্ট্রপতি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেয়ার সাথে সাথে তার দ্রুত আরোগ্য কামনা করেন।

এ সময় বিএমইউরর উপাচার্য অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বর্তমানে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

জানা গেছে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে বুধবার (২১ অক্টোবর) ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়। 

ইরতেকা রহমান জানান, মো. মিজানুর রহমান মিনুকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিএমইউর কেবিন ব্লকের ৩১১ নম্বর কেবিনে রক্তস্বল্পতাজনিত সমস্যা নিয়ে ডা. মো. শাহিনুল আলমের তত্ত্বাবধানে ভর্তি হন। পরবর্তী ভূমিমন্ত্রীর চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। 

মো. শাহিনুল আলম জানান, ভূমিমন্ত্রী অতিরিক্ত পরিশ্রম এর কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, খাদ্যনালী থেকে রক্তক্ষরণজনিত সমস্যাসহ কিছু রোগ নিয়ে ভর্তি হয়েছিলেন। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে এবং চিকিৎসায় আশানুরূপ উন্নতি হয়েছে, পূর্বের তুলনায় ভালো আছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চিকিৎসাধীন ভূমিমন্ত্রী   বিএমইউতে রাষ্ট্রপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close