রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
জাতীয়
মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণ-চাঁদা দাবি, ডিজিএফআইয়ের দুই সদস্যসহ গ্রেপ্তার ছয়
নিজাম উদ্দিন, মোহাম্মদপুর (ঢাকা)
প্রকাশ: রোববার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পিএম আপডেট: ২৬.১০.২০২৬ ৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর মোহাম্মদপুরে মোটরসাইকেল ব্যবসায়ী শরিফ আহমেদ (৩২) আটকে রেখে মারধর, ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপহরণের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আটজনকে আসামি করে মোহাম্মদপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী। 

শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মোহাম্মদপুরের চন্দ্রিমা মডেল টাউনের ৬ নম্বর রোডের একটি বাসায় এ ঘটনার সূত্রপাত হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন ডিজিএফআইয়ের সার্জেন্ট আল মামুন (৩৯), ল্যান্স কর্পোরাল মো. নুরুজ্জামান (৩১), সেনানিবাসের নিরাপত্তাকর্মী মো. মুকুল গাজী (২৬), মাহফুজুর রহমান (২২) ও গাড়িচালক মো. জিয়াউল ইসলাম (৩৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মোটরসাইকেল কেনার কথা বলে পূর্বপরিচিত আনসার সদস্য সোহেল রানা ব্যবসায়ী শরিফকে চন্দ্রিমা মডেল টাউনের একটি ফ্ল্যাটে নিয়ে যান। সেখানে অভিযুক্তরা তাকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে শরিফ তাঁর কাছে থাকা নগদ ৭০ হাজার টাকা দিলেও তাঁকে মারধর করে আরও টাকা দাবি করা হয়।

রোববার (২৫ অক্টোবর) রাত ৩টার দিকে অভিযুক্তরা শরিফকে একটি সাদা রঙের প্রাইভেটকারে তুলে নিয়ে যান। 

শ্যামলীতে বাংলাদেশ শিশু হাসপাতালের বিপরীতে গাড়িটি থামলে শরিফ পুলিশের গাড়ি দেখে বেরিয়ে এসে সাহায্য চান। পরে শেরেবাংলা নগর থানা পুলিশ পাঁচজনকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় ব্যবহৃত একটি টয়োটা প্রোবক্স প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

মামলায় গ্রেপ্তার পাঁচজন ছাড়াও আনসার সদস্য সোহেল রানা, সোনিয়া ও মনিরুল নামে আরও তিনজনকে আসামি করা হয়েছে।

ঘটনাটি পরিকল্পিতভাবে ফাঁদে ফেলে অর্থ আদায়ের চেষ্টা কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে হানিট্র্যাপ চক্রের সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মোহাম্মদপুর থানায় দায়ের করা মামলায় অপহরণ, চাঁদাবাজি, মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়েছে। ঘটনার নেপথ্যে অন্য কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্তের বিষয়।

অভিযোগের বিষয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বক্তব্য কিংবা ডিজিএফআইয়ের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি (অপারেশন) মো. মফিজ উদ্দিন বলেন, ‘এই ঘটনায় মোহাম্মদপুর থানায় ভুক্তভোগী মামলা করেছে। ছয়জন এখন পর্যন্ত গ্রেপ্তার রয়েছে। এর সঙ্গে এক নারী সদস্যও জড়িত রয়েছে। তাকেসহ বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এই মামলায় মোট ৮ জনকে অভিযুক্ত করে মমলা করেন শরিফ আহমেদ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মোহাম্মদপুরে ব্যবসায়ীকে অপহরণ   চাঁদা দাবি   ডিজিএফআইয়ের দুসদস্য   গ্রেপ্তার ছয়  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close