রোববার, ১৫ নভেম্বর ২০২৬,
১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      ● গাজীপুরে শ্রমিকদের ওপর পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ      ● ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● চার ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক যুক্তরাষ্ট্রের বিমানবন্দরগুলোতে      ● ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী      ● বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত      ● হামের থাবায় আরও পাঁচ প্রাণ, মৃত্যু ছাড়াল ১৩০০      
আন্তর্জাতিক
চতুর্থবার ব্রাজিলের প্রেসিডেন্ট হলেন লুলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৮:৪৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে হারিয়ে চতুর্থবারের মতো জয়লাভ করেছেন বামপন্থি নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ফিলিস্তিনের প্রতি সমর্থনের কারণে আলোচনায় থাকা লুলার এই জয়ের খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টার পর ব্রাজিলের সুপিরিয়র ইলেক্টোরাল কোর্ট লুলাকে বিজয়ী ঘোষণা করে। দ্বিতীয় ধাপের নির্বাচনে তিনি ৫১ শতাংশের বেশি ভোট পেয়েছেন বলে দাবি করা হয়েছে। তার পক্ষে ভোট দিয়েছেন ৬ কোটি ৪০ লাখেরও বেশি ভোটার।

অন্যদিকে, ফ্লাভিও বলসোনারো পেয়েছেন প্রায় ৪৮ শতাংশ ভোট। তার ভোটসংখ্যা ৫ কোটি ৯০ লাখের কিছু বেশি।

এদিকে, নির্বাচনের প্রথম ধাপে লুলা পেয়েছিলেন ৪৫ শতাংশ ভোট। অন্যদিকে বলসোনারো পেয়েছিলেন ৪৭ শতাংশ। তবে প্রথম ধাপে কোনো প্রার্থী প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

লুলার দল ওয়ার্কার্স পার্টির প্রধান এদিনিও সিলভা সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের উল্লাসের ভিডিও প্রকাশ করে নির্বাচনকে ‘গণতন্ত্রের জন্য এক ঐতিহাসিক মোড়’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, লুলা ২০০২ ও ২০০৬ সালে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত দুই মেয়াদে দায়িত্ব পালন করেন। পরে ২০২২ সালের নির্বাচনে জয়ী হয়ে আবারও প্রেসিডেন্ট হন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ব্রাজিল   প্রেসিডেন্ট   লুলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close