সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় নছিমনের যাত্রী নিহত, আহত ২
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:২৬ এএম আপডেট: ২৬.১০.২০২৬ ১১:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পাবনার ঈশ্বরদী উপজেলায় ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে মো. আতিকুর রহমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রূপপুর ট্রাফিক মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আতিকুর রহমান উপজেলার দাশুরিয়া ইউনিয়নের চক আল্লাদী এলাকার মো. মোবারক হাজীর ছেলে। আহত দুজন হলেন ঈশ্বরদীর খামার কোদালিয়া এলাকার নুরুজ্জামানের ছেলে সেলিম (৪২) এবং চক আল্লাদী এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে নাসিম উদ্দীন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রূপপুর ট্রাফিক মোড়ে পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক যাত্রীবাহী নছিমনটিকে ধাক্কা দেয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে নছিমনটি উল্টে যায়। এ সময় তিনজন গুরুতর আহত হন।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত সেলিম ও নাসিম উদ্দীন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  সড়ক দুর্ঘটনা   পাবনা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close