সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      ● হাসিনার ফেরার গুঞ্জনে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      
দেশজুড়ে
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে প্রবারণা পূর্ণিমা উদযাপন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বর্ণাঢ্য ধর্মীয় আয়োজনে বান্দরবানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব প্রবারণা পূর্ণিমা। এ উপলক্ষে জেলার বিভিন্ন বৌদ্ধবিহারে চলছে প্রার্থনা, ধর্মীয় দেশনা, অন্নদান ও প্রদীপ প্রজ্বালন। উৎসবকে কেন্দ্র করে পাহাড়ি জনপদে বিরাজ করছে আনন্দমুখর পরিবেশ।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধবিহারে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয়। বৌদ্ধ ভিক্ষুদের উদ্দেশে অর্থ ও অন্নদান, ফুল পূজা এবং পঞ্চশীল, অষ্টশীল ও দশশীল গ্রহণের মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মাবলম্বীরা। পাশাপাশি জগতের সব প্রাণীর মঙ্গল, পরিবার-পরিজনের সুখ-শান্তি ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করছেন তারা।


বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, তিন মাসের বর্ষাবাস শেষে প্রবারণা পূর্ণিমা উদযাপন করা হয়। এ উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পাপ ও অহিংসার পথ পরিহার করে সৎকর্মে আত্মনিয়োগের শিক্ষা গ্রহণ করেন।

বান্দরবানের রাজগুরু বৌদ্ধবিহারের ধর্মজ্যোতি ভিক্ষু বলেন, প্রবারণা পূর্ণিমায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিহারে সমবেত হয়ে ভগবান বুদ্ধের কাছে পাপ থেকে মুক্তি এবং নিজেদের ও পরিবারের মঙ্গল কামনা করেন।

উৎসব উপলক্ষে সন্ধ্যায় বান্দরবানে মহারথ টানা, বিভিন্ন বৌদ্ধবিহারে হাজার প্রদীপ প্রজ্বালন ও ফানুস উত্তোলনের আয়োজন রয়েছে। এ ছাড়া পাড়ায় পাড়ায় পিঠা তৈরিসহ নানা উৎসবের আয়োজন করা হয়েছে।

আয়োজিত ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে মঙ্গলবার (২৭ অক্টোবর) মধ্যরাতে সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে এবারের প্রবারণা পূর্ণিমা উৎসবের সমাপ্তি ঘটবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  প্রবারণা পূর্ণিমা উদযাপন   বান্দরবান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close