চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনে দেশে ২১৩ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে এর পরিমাণ ২৬ হাজার ২৮৫ কোটি টাকার বেশি।
রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, অক্টোবরের ১৯ থেকে ২৪ তারিখ পর্যন্ত ছয় দিনে দেশে এসেছে ২৯ কোটি ৪০ লাখ ডলার প্রবাসী আয়। গত বছরের একই সময়ে প্রথম ২৪ দিনে রেমিট্যান্স এসেছিল ২০০ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ২৪ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ হাজার ৭২ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৯৫৮ কোটি ৮০ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, অর্থবছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১১ দশমিক ৯ শতাংশে।
কেকে/সাশ