সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      
জাতীয়
আইজিপি
সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:২১ পিএম

দেশে মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকার অনুমোদন দিলে পুলিশ প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর চকবাজারে ‘কমিউনিটি ইসলামিক ব্যাংক সিস্টেমের’ আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

আইজিপি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পুলিশ বাহিনী সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠন, জনগণের জন্য শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং অর্থনৈতিক উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে। এসব লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।

শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, কে আসবেন বা কী হবে, সেটি আইনশৃঙ্খলা বাহিনীর দেখার বিষয় নয়। পুলিশের দায়িত্ব হলো আইন ও সংবিধান অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্রসফায়ারের প্রয়োজন হলে এবং সরকার অনুমোদন দিলে পুলিশ তা করবে।

পুলিশের কাজ করার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়ে আইজিপি বলেন, পুলিশ লাঠিপেটা করলে তাকে ‘ফ্যাসিস্ট পুলিশ’ বলা হয়, আবার নীরব থাকলে বলা হয় দুর্বল পুলিশ। তাই পুলিশকে দায়িত্ব পালনের পরিবেশ দিতে হবে। তার ভাষ্য, সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের বিকল্প নেই।

আইজিপি আরও বলেন, বর্তমানে পাড়া-মহল্লায় মাদকের বিস্তার ঘটছে। মাদক কারবারের সঙ্গে পতিত আওয়ামী লীগের পাশাপাশি পুলিশের কিছু সদস্যের সম্পৃক্ততার অভিযোগও রয়েছে। এ কারণে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, আগে নিজেদের অভ্যন্তরীণ অনিয়ম দূর করতে হবে। তবে সব বিষয়ে পুলিশের ওপর দায় চাপানোও ঠিক নয়। অভ্যন্তরীণ শৃঙ্খলা, সামাজিক শান্তি, সমৃদ্ধি ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করেন আইজিপি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আইজিপি   সরকার   ক্রসফায়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close