সোমবার, ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ      ● চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● তৈরি পোশাক রপ্তানিতে নতুন আশার আলো জাপানের বাজার      ● গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে সোমবার      ● সেন্টমার্টিনে ভ্রমণের দরজা খুলছে, মানতে হবে শর্ত-গুনতে হবে ফিও      ● ডেঙ্গুতে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে রোগী ভর্তিতে রেকর্ড      ● ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত      
দেশজুড়ে
সমঝোতায় মহাখালী-কিশোরগঞ্জ রুটে ফিরল ২৫০ বাস
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পরিবহন মালিকদের মধ্যে বিরোধের অবসানে সমঝোতার পর কিশোরগঞ্জ-গাজীপুর হয়ে ঢাকার মহাখালী রুটে চারটি পরিবহনের প্রায় ২৫০টি বাস চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল থেকে বাস চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কিশোরগঞ্জ শহরের গাইটাল আন্তজেলা বাস টার্মিনাল থেকে অনন্যা সুপার, অনন্যা ক্লাসিক, জলসিঁড়ি ও উজান-ভাটি পরিবহনের বাস চলাচল শুরু হয়।

অনন্যা ক্লাসিক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক বাবুল খান সোমবার সকালে খোলা কাগজকে বলেন, ঢাকা সড়ক পরিবহন মালিকদের মহাসচিবের সমন্বয়ে মালিকপক্ষের আলোচনার পর বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এখন থেকে চারটি পরিবহনের সব বাস চলবে।

তিনি বলেন, পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় তারা চরম সমস্যায় পড়েছিলেন। তার ৫০টি বাসের কাউন্টারও বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর আগে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বিশেষ করে পূজার ছুটি শেষে কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে গিয়ে বিপাকে পড়েন অনেকে।

কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুল এর আগে জানিয়েছিলেন, নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান বাড়াতে পুরোনো বাসের পরিবর্তে নতুন বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়টি নিয়েও মালিকদের মধ্যে বিরোধ রয়েছে।

তবে সোমবার বাস চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়ে বক্তব্য জানতে তাকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।

এদিকে আমরাইদ বাজারে জলসিঁড়ি পরিবহনের কাউন্টারের এক টিকিট বিক্রেতা জানান, ভোর থেকেই তাদের বাস চলাচল স্বাভাবিক হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ কমেছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মহাখালী-কিশোরগঞ্জ রুট   বাস চলাচল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close