সোমবার, ১৬ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● রামপুরায় ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের গুলি, দুই কর্মী গুলিবিদ্ধ      ● রমজান উপলক্ষ্যে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক হ্রাস      ● শিক্ষার্থীদের দিয়ে পরিচ্ছন্ন, সবুজ ও মানবিক দেশ গড়তে চান প্রধানমন্ত্রী      ● হাম-ডেঙ্গুর জোড়া আঘাত, এক দিনেই ১৬ প্রাণহানি      ● ডেঙ্গুর ছোবলে আরও আটজনের প্রাণহানি      ● শিশুদের পিছু ছাড়ছে না হাম, এক দিনে আট প্রাণহানি      ● গাজীপুরে মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ      
দেশজুড়ে
নেত্রকোণায় বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ
নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোণার সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২০টি ভারতীয় কম্বল ও ১২ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১ লাখ ১৮ হাজার টাকা।

রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) বিজয়পুর বিওপির একটি টহল দল প্রথম অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৫০ এমপি থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পশ্চিম বিজয়পুর এলাকা থেকে মালিকবিহীন ১২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মদের আনুমানিক সিজার মূল্য ১৮ হাজার টাকা।

এরপর রাত পৌনে ১০টার দিকে একই বিওপির আরেকটি টহল দল চোরাচালানবিরোধী অভিযান চালায়। সীমান্ত পিলার ১১৪৮ এমপি থেকে প্রায় ৪০০ গজ ভেতরে প্রেম বাজার এলাকা থেকে মালিকবিহীন ২০টি ভারতীয় কম্বল জব্দ করা হয়। এসব কম্বলের সিজার মূল্য ১ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, উদ্ধার করা মাদক নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং কম্বলগুলো নেত্রকোণা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সোমবার (২৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ৩১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি। তিনি জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বিজিবির অভিযান   ভারতীয় কম্বল ও মদ জব্দ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close